IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিবছর ব্যক্তিগত পারফর্মেন্সের বিচারে বর্ষসেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে থাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

এই তালিকায় বর্ষসেরার লড়াইয়ে রয়েছেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা লিওনেল মেসি। তার সঙ্গী হিসেবে প্রত্যাশিতভাবে আছেন তার সবসময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো। লড়াইয়ে আছেন মেসির বন্ধু নেইমার জুনিয়রও।

এছাড়া সম্ভাবনার দৌড়ে আছেন ইতালির হয়ে ইউরো ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনিয়ো, গোলমেশিন রবের্ত লেভানদোভস্কি, ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমার মতো তারকারা।

বর্ষসেরার দৌড়ে মেসি সবচেয়ে এগিয়ে রয়েছে। গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। আর কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি। আর আর্জেন্টিনার হয়ে জেতা কোপা আমেরিকার শিরোপা তো আছেই। সেখানে চার গোল আর পাঁচটি অ্যাসিস্ট করে দলকে নেতৃত্ব দেন সামনে থেকে।

দলীয় খুব বড় কোনো সাফল্য না থাকলেও ব্যক্তিগত অর্জনে বছরটা দুর্দান্ত কেটেছে রোনালদোর। ইউভেন্তুসের হয়ে ২০২০-২১ সেরি আয় সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি। গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। এই সময়ে দলটির হয়ে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপও জেতেন তিনি।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়েও দারুণ কয়েকটি রেকর্ড গড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। পর্তুগাল শেষ ষোলো থেকে বিদায় নিলেও তার আগেই আসরের সর্বোচ্চ পাঁচটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে আগের রেকর্ড গোলদাতা আলি দাইকে স্পর্শ করেন রোনালদো। এরই মধ্যে রেকর্ডটি নিজেরও করে নিয়েছেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা সিআর-সেভেন, যদিও তা বিবেচিত সময়ের বাইরে।

ক্লাব পিএসজির হয়ে গত মৌসুমটা হতাশায়ই শেষ হয় নেইমারের। শক্তিতে অনেক পিছিয়ে থাকা লিলের কাছে লিগ ওয়ান শিরোপা হারায় তারা। তবে জাতীয় দলের হয়ে সময়টা বেশ কেটেছে তার। কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপা স্বপ্ন ভাঙলেও আসর জুড়ে তার পারফরম্যান্স ছিল দারুণ। মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সেরার খেলোয়াড়ের পুরুস্কার জেতেন তিনি।

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল এই তালিকা তৈরি করেছে। এর আগে রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। গত অগাস্টে পিএসজিতে পাড়ি জমানো এই মহাতারকার সেরা হওয়ার সংখ্যাটা এবার সাত হওয়ার জোর সম্ভাবনা দেখছেন অনেকেই।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। জানুয়ারির শুরুতে এর মধ্য থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বর্ষসেরার দৌড়ে থাকা ১১ জনের তালিকা:

করিম বেনজেমা, কেভিন ডে ব্রুইনে, ক্রিস্তিয়ানো রোনালদো, আর্লিং হলান্ড, জর্জিনিয়ো, এনগোলো কঁতে, রবের্ত লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, নেইমার ও মোহামেদ সালাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31