IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করা হবে’

‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নির্বাচনের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছানো হচ্ছে। এতে রাতে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার অভিযোগ থেকে মুক্ত হয়ে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন। আগামী ২৮ নভেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের নীতিমালা প্রণয়ন এবং নির্দেশনা প্রদান করে আর আপনারা ভোটকেন্দ্রে ওই নির্দেশনা বাস্তবায়ন করেন। বাস্তবায়ন কাজ সঠিক হলে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ইতিবাচক হয়। তাই আপনাদের উপরই অভিযোগমুক্ত নির্বাচন আয়োজন নির্ভর করছে। কোন পেশী শক্তির কাছে আপনারা মাথানত করবেন না। ভোটগ্রহণের দিনসহ এর পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিনে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে যাবেন। কেন্দ্রে অবস্থান করবেন না। কোন প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না।

উপজেলা জিমনেশিয়ামে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল প্রমুখ।

জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম জানান, দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় সোমবার ৬শ’ পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন। আর মঙ্গলবার দ্বিতীয় দিনে ৪৮ জন প্রিজাইডিং অফিসার এবং ২৯৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫৯ জন এবং মেম্বার পদে ১৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৪৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31