ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পরকীয়ার জেরে ছেলেকে চাঞ্চল্যকর হত্যা মামলায় মায়ের পলাতক প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে পাবনা জেলার বেড়া থানা চাকলা ইউনিয়নের দমদমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
(প্রবাসীর স্ত্রী শিরিনা আক্তার) মায়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পরকীয়া প্রেমিক দুলাই প্রামানিককে সাথে নিয়ে ২৩/১০/২০২১ইং তারিখে ছেলে সাব্বিরকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা পেলে পরকীয়া প্রেমিকসহ পালিয়ে যায় শিরিনা আক্তার।
পরে আহত ছেলে সাব্বির ৩০/১০/২০২১ইং তারিখে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃতুবরণ করে।
ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য ৩১/১০/২০২১ইং তারিখে মা শিরিনা আক্তার পাবনা সদর থানায় দুলাই প্রামানিককে একমাত্র আসামী করে মামলা করেন বলে জানান র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় র্যাব জানান, গত রাত তিনটার দিকে পাবনা জেলার বেড়া থানা চাকলা ইউনিয়নের দমদমা এলাকা হতে আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


