IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> রোহিঙ্গাদের দুর্দশায় মুখ ফিরিয়ে না নিতে যুক্তরাজ্যের আহ্বান

রোহিঙ্গাদের দুর্দশায় মুখ ফিরিয়ে না নিতে যুক্তরাজ্যের আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব রোহিঙ্গাদের ‘দুর্দশায় মুখ ফিরিয়ে না নিতে’ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাজ্য রোহিঙ্গাদের জীবন রক্ষায় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ‘আমি রোহিঙ্গাদের দুর্দশায় মুখ ফিরিয়ে না নিতে এবং আতঙ্কে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে ফিরে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ৮ লাখ ৬০ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার পাশাপাশি বাংলাদেশকে করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করার জন্য নতুন করে ৪৭.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণাকালে এ মন্তব্য করেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী অপরাধীদের বিরুদ্ধে জারি করা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পরে এবং আজ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউএনএইচসিআর-এর যৌথ উদ্যোগে একটি সহায়তা অঙ্গীকার সম্মেলনের আগে এই বাড়তি সহায়তার ঘোষণা দেয়া হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ঘোষিত এই নতুন সহায়তা রোহিঙ্গাদেরকে খাদ্য, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সরবরাহ করার পাশাপাশি মিয়ানমারে সহিংসতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরামর্শ প্রদানে ব্যয় করা হবে।

এই সহায়তার অর্থে ৫০ হাজার তরুণের শিক্ষা লাভের সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র তৈরি করা হবে।
পাশাপাশি, যুক্তরাজ্যের এই সহায়তা বাংলাদেশের জনগোষ্ঠীর জন্যও ব্যয় করা হবে। বাংলাদেশ সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

এই সহায়তা কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো জোরদার করবে। পাশাপাশি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশে যুক্তরাজ্যের অব্যাহত সহায়তাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

রাব বলেন, ‘কক্সবাজারে যারা বাস করছে, তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছে এবং এদের মধ্যে অনেকেই সহিংসতার শিকার হয়েছে। আমরা এই বর্বরোচিত অপরাধ যারা সংঘটিত করেছে, সেই দুষ্কৃতকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি। এই নতুন সহায়তা শিবিরে আশ্রয়গ্রহণকারীদের জীবন রক্ষা ও করোনাভাইরাসের মতো দুর্যোগ মোকাবেলায় সক্ষম হতে বাংলাদেশকে সহায়তা করবে।’

আজকের সম্মেলন রোহিঙ্গা জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য দেশগুলোকে একত্রিত করার পাশাপাশি শরণার্থী হিসেবে তাদের আশ্রয়দানকারী দেশগুলোর প্রতি সমর্থন জানাবে। সম্মেলনে মানবিক সংকট মোকাবেলায় অর্থ সহায়তার অঙ্গীকার প্রদানের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে।

জাতিসংঘ অনুমান করছে যে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য চলতি বছর ১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত এর অর্ধেকেরও কম অর্থ পাওয়া গেছে।

দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক এফসিডিও মন্ত্রী উইমবলডনের লর্ড আহমদ এই সম্মেলনে রোহিঙ্গারা যেন স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে তাদের নিজ ভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে সে লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করবেন।

২০১৭ সালে মিয়ানমারে নৃশংস সহিংসতার প্রেক্ষিতে লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ রক্ষার জন্য বাংলাদেশে আশ্রয় নেয়। এর পর থেকে, যুক্তরাজ্য মিয়ানমার সেনাবাহিনীর দুই জেনারেলের উপর নিষেধাজ্ঞা জারি করে। জাতিসংঘের একটি নিরপেক্ষ তদন্তে তারা জাতিগত নিধনে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

আজকের ঘোষণার ফলে বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্যের মোট প্রতিশ্রুত সহায়তার পরিমাণ দাঁড়াল প্রায় ৩শ’ মিলিয়ন পাউন্ড।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31