IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> উৎসবমূখর পরিবেশে ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমূখর পরিবেশে ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : আজ ৪ ডিসেম্বর শনিবার দেশের ভিন্নধারার বাংলা অনলাইন নিউজ পোর্টাল ধূমকেতু নিউজের (dhumkatunews.com) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন অফিসে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি রিংকু, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, সদর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মহিদুল হক, রাজশাহী রক্ষ্মা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।

এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী ফটো জানালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সেলিনা বেগম, শুভাকাঙ্ক্ষি, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ধূমকেতু নিউজ ইতিমধ্যে অনেক দুর এগিয়ে গেছে। ধূমকেতু নিউজ মুক্তিযুদ্ধের পক্ষে যেভাবে কথা বলে আসছে ভবিষতে এভাবেই কথা বলবে এটা আমাদের প্রত্যাশা। আমাদের প্রধানমন্ত্রী অত্যান্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। প্রধানমন্ত্রীর দক্ষতার কারণে ২৫ হাজার ৩শ ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের মতো দেশ আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু আকাশে উড়বে এবং সেটি বাইরের দেশগুলো আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা ব্যবহার করবেন এটি আমরা কল্পনাও করিনি সেটি তিনি বাস্তবায়ন করেছেন। এরকম অনেক কল্পনা আমরা বাঙ্গালিরা করিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন, সেই কথাগুলো ধূমকেতু নিউজ তুলে ধরবে সে প্রত্যাশা করি।

চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি রিংকু বলেন, করোনার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনায় আমাদের বড় কোন আর্থিক ক্ষতি হয়নি। বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। ব্যবসায়ীদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারের এসব কর্মকান্ড ধূমকেতু নিউজ তুলে ধরবে বলে আশা করছি।

প্রসঙ্গত, ২০২০ সালে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের। হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল একটি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০২০ সালের ০৪ ডিসেম্বর আজ ২য় বছরে পদার্পন করেছে। ইতিমধ্যে সকলের আস্থার পাটফর্ম হিসেবে পত্রিকাটি জায়গা করে নিয়েছে।

ইউটিউব ভিডিও :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31