IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> নাবিকসহ আমিরাতের জাহাজ আটক, গুলিতে নিহত ২ ইরানি

নাবিকসহ আমিরাতের জাহাজ আটক, গুলিতে নিহত ২ ইরানি

ধূমকেতু নিউজ ডেস্ক : আঞ্চলিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে নাবিকসহ সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ আটক করেছে ইরান। অপরদিকে, একই দিন ইরানি দুই জেলেকে গুলি করে হত্যা করেছে আমিরাতের কোস্টগার্ড। খবর আল জাজিরা, ফিনান্সিয়াল টাইমমস

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আরব আমিরাতের জাহাজটি আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে আমিরাত-ইসরাইল শান্তি চুক্তির পরই তেল সমৃদ্ধ দেশ দুটির মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই আমিরাতের জাহাজ আটকের খবর জানালো ইরান। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, গত সোমবার ইরানের জলসীমায় ঢুকে পড়ার কারণে আমিরাতের জাহাজ এবং এতে থাকা নাবিকদের আটক করে দেশটির কোস্টগার্ড।

একইদিন, আমিরাতের কোস্টগার্ড ইরানের দুই জেলেকে গুলি করে হত্যা করে। জব্দ করে তাদের মাছ ধরার একটি নৌকা। ইতিমধ্যে জেলে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানকে চিঠি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

অপরদিকে বুধবার এক চিঠির মাধ্যমে হত্যাকাণ্ডের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ ঘটনায় তেহরানে অবস্থিত আমিরাতের দূতাবাসের দায়িত্বে থাকা কূটনীতিককে তলব করেছে ইরান।

আল জাজিরা জানায়, মাছ ধরা নৌকা নিয়ে এমন ঘটনা ইরান ও আরব উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রায়ই ঘটে থাকলেও ইরান তাদের নাগরিক কিংবা স্বার্থসংশ্লিষ্ট যে কোন ব্যাপারে বাইরের যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্য উপসাগরে ইরান তাদের জাহাজ ও নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031