IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> মা-বোনদের ওপর অত্যাচারে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মা-বোনদের ওপর অত্যাচারে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে মা-বোনদের ওপর হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু কিছু উদ্বেগের বিষয়ও রয়েছে। আমি আজ লালকেল্লা থেকে আমার যন্ত্রণার কথা বলতে চাই।

তিনি বলেন, নারীদের উপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনা চিন্তা করা উচিত। এগুলোর বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে। আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। এই দেশ, সমাজ এবং রাজ্য সরকারকে গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত।

কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও মনে করা হচ্ছে, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এবং এর বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মোদী তার ভাষণে আরও বলেন, যারা নারীদের বিরুদ্ধে অপরাধ করছেন, তাদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। এতে সমাজে আস্থা ফিরবে।

এদিকে আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ পুরো ভারত উত্তাল হয়ে উঠেছে। বুধবার রাতভর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি।

মৌমিতা দেবনাথকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। সে সময় তাদের হাতে ছিল মোমবাতি, মশাল এবং প্ল্যাকার্ড। হাজার হাজার নারীর সঙ্গে পা মেলাতে দেখা গেছে পুরুষদেরও।

রাত যত বাড়তে শুরু করেছে প্রতিবাদী মানুষের ভিড়ও তত বেড়েছে। কোনো রাজনৈতিক দলের ব্যানার নয়, প্রতিবাদে-স্লোগানে মুখর হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ। তাদের মুখে একটাই স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’। রাজ্যজুড়ে একটাই দাবি শাস্তি চাই, কঠিন শাস্তি।

মধ্যরাতে কলকাতা শহরের মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিতে রাজ্যজুড়ে দিকে দিকে চলছিল মিছিল। তার মধ্যেই আচমকাই তুলকালাম কান্ড ঘটে গেছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। একদল লোক হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ৩০ থেকে ৪০ জনের একটি দল এই ভাঙচুর চালায় বলে জানা গেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31