IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> বর্ণাঢ্য আয়োজনে শুরু এলপিএল

বর্ণাঢ্য আয়োজনে শুরু এলপিএল

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই মাঠে গড়ালো শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ তথা এলপিএল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজন করা হলো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের। শ্রীলঙ্কার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। উদ্বোধনী দিনে মাঠে নামে গল গ্ল্যাডিয়েটর্স এবং জাফনা কিংস।

উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করছে গল গ্ল্যাডিয়েটর্স। ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই দারুণ নৈপূণ্য দেখিয়ে জাফনা কিংসকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। প্রথমে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করে গল। জবাবে ১৮.৪ ওভারেই ১১০ রানে অলআউট হয়ে যায় জাফনা কিংস।

আর প্রেমাদাসা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকষে। তবে এলপিএল দ্বিতীয় আসরের উদ্বোধন ঘোষণার জন্য বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় প্যারালম্পিকে স্বর্ণজয়ী অ্যাথলেট দিনেশ প্রিয়ানাথ হেরাথকে।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে অংশ নেয় টুর্নামেন্টের ৫ দল জাফনা কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, কেন্ডি ওয়ারিয়র্স, ডাম্বুলা জায়ান্টস এবং কলম্বো স্টার্স-এর অধিনায়ক এবং ক্রিকেটাররা। এরপর পরিবেশষ করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী ম্যাচে টস জেতেন জাফনা কিংস অধিনায়ক থিসারা পেরেরা। তিনি ব্যাট করার আমন্ত্রণ জানান গল গ্ল্যাডিয়েটর্স অধিনায়ক ভানুকা রাজাপাকসেকে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা বিপদে পড়লেও নিজেরে ঘূচিয়ে নিয়ে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় গল। অধিনায়ক ভানুকা রাজাপাকসে সর্বোচ্চ ৩১ বলে করেন ৫৬ রান।

সামিত প্যাটেল করেন ৩১ বলে ৪২ রান। কুসল মেন্ডিস করেন ১৬ রান এবং মোহাম্মদ হাফিজ করেন ১৫ রান। জাফনা কিংসের হয়ে জায়দেন সিলস নেন ৩ উইকেট। ওয়ানিদু হাসারাঙ্গা নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন সুরঙ্গা লাকমাল এবং মহেস থিকসানা।

জবাব দিতে নেমে গল গ্ল্যাডিয়েটর্স বোলারদের তোপের মুখে পড়ে জাফনা কিংসের ব্যাটাররা। কোনো ব্যাটারই বড় কোনো স্কোর গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। যার ফলে ১৮.৪ ওভারেই অলআউট হয়ে যায় জাফনা কিংস। জাফনার হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন। সাম্মু আশান করেন ১৫ রান। উপুল থারাঙ্গার ব্যাট থেকে আসে ১৭ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31