IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
Home >> টেক ওয়ার্ল্ড >> ভিভো’র গ্রাহকসেবা এখন উত্তরা-মিরপুরে

ভিভো’র গ্রাহকসেবা এখন উত্তরা-মিরপুরে

ধূমকেতু প্রতিবেদক : রাজধানীর উত্তরা ও মিরপুরে যাত্রা শুরু করেছে ভিভো’র নতুন দুইটি কাস্টমার সার্ভিস সেন্টার। উত্তরার পলওয়েল কারনেশন শপিং সেন্টার এবং এবং মিরপুর-১ এর নিউ মার্কেটে এই নতুন ২টি কাস্টমার সার্ভিস সেন্টার এর অবস্থান।

এতদিন সারাদেশে সর্বমোট ২৩টি সার্ভিস সেন্টার থেকে গ্রাহকদের নিয়মিত সেবা দিয়ে এসেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। উত্তরা ও মিরপুরে যাত্রা শুরু হওয়ায় এখন থেকে ২৫টি সেন্টার থেকে বিক্রয় পরবর্তী সেবা দেওয়া হচ্ছে।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই সার্ভিস সেন্টারগুলো গ্রাহকদের সঙ্গে ভিভোর সম্পর্ককে আরো দৃঢ় করবে, পাশাপাশি ব্র্যান্ডটিকে সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।

সার্ভিস সেন্টার প্রসঙ্গে জানানো হয়, কেনার পর ভিভোর স্মার্টফোনে কোনো হার্ডওয়ার জনিত ত্রুটি থাকলে তা ১৫ দিনের মধ্যে বদলানোর সুবিধা দেওয়া হয়। এছাড়া কেনার পর এক বছর বিনামূল্যে রক্ষণাবেক্ষণের সেবা, ব্যাটারি, ইয়ারফোন, চার্জার এবং ইউএসবি কেবলের জন্য ৬ মাসের ওয়ারেন্টি দেওয়া হয়। যার ফলে ত্রুটি থাকলে সহজেই বদলানো যায়। এছাড়া অন্যান্য সার্ভিস সেন্টার গুলোর মত নতুন দুইটি সেন্টারেও ‘গেমিং’ ও ‘সার্ভিস ডে’ সুবিধা থাকছে।

ভিভো’র সার্ভিস সেন্টার সম্পর্কে আরও বিস্তারিত জানতে http://www.vivo.com/bd/support/serviceCenter ভিজিট করতে পারেন ।

এ ব্যাপারে ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পি আর) রিয়াসাত আহমেদ বলেন, ‘বিক্রয় পরবর্তী গ্রাহক সেবা নিয়ে আমাদের উদ্যোগ গুলো বেশ সাড়া পেয়েছে। বাংলাদেশে ভিভো ফোন ব্যবহারকারীরা যেন এই অভিজ্ঞতা আরও ভালোভাবে আনন্দের সাথে উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে আমরা আরো নতুন দুইটি কাস্টমার সার্ভিস সেন্টার চালু করেছি। এজন্য আমরা আনন্দিত। বিক্রয় পরবর্তী সেবা থেকে শুরু করে কাস্টমারের স্মার্টফোন অভিজ্ঞতার প্রতিটি ধাপে আমরা এমনভাবে কাজ করার চেষ্টা করি যাতে গ্রাহকরা আমাদের আধুনিক উদ্ভাবনের সর্বোচ্চ সেবা পায়। ’

গত ৪ বছর ধরে বাংলাদেশে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে আসছে ভিভো। বর্তমানে ব্র্যান্ডটি সর্বমোট ২৫ টি কেন্দ্র থেকে প্রদান করছে । ২০২১ সালের শেষ নাগাদ আরও ৬ টি গ্রাহক সেবা কেন্দ্র খোলার পরিকল্পনা আছে ভিভোর।

ভিভোর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন https://www.vivo.com/bd

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031