IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী
Home >> জাতীয় >> টেক ওয়ার্ল্ড >> আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে ভ্যাপসা গরম

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে ভ্যাপসা গরম

ধূমকেতু নিউজ ডেস্ক : গত কয়েকদিন থেকে দেশজুড়ে বৃষ্টি কমেছে। ঢাকায় সবশেষ ভারী বৃষ্টি হয়েছে ১৫ জুলাই। বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি বাড়লে এই ভ্যাপসা গরম কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে। তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। হলেও ছিটেফোঁটা হতে পারে। এছাড়া দুই বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ সকালে ঢাকার আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ বেশি। বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম অব্যাহত থাকা স্বাভাবিক।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ জুলাই) সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে।

এছাড়া বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তামপাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930