IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> টেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলম

টেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলম

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদ আলম। মাত্র এক বছরের ব্যবধানে প্রযুক্তি গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নিজের অবস্থান তৈরি করে তিনি দেশ-বিদেশে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। প্রযুক্তি অঙ্গনের অনেকেই তাঁকে ইতোমধ্যে ‘টেক মাস্টারমাইন্ড ২০২৬’ হিসেবে আখ্যায়িত করছেন।

২০২৫ সালের ১২ সেপ্টেম্বর তিনি গুগল ক্লাউডের চুক্তিভিত্তিক চাকরি থেকে পদত্যাগ করে গবেষণায় পূর্ণ সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি তাঁর পূর্বের গবেষণা প্রকল্পগুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় একটি উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন। পরে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু সংশ্লিষ্ট প্রযুক্তির পেটেন্ট নিবন্ধন করায় তাঁর গিনেস বিশ্ব রেকর্ডের প্রচেষ্টা স্থগিত হয়ে যায়। তবে এই গবেষণাই তাঁকে আন্তর্জাতিক প্রযুক্তি মহলে পরিচিত করে তোলে।

দেশের ২৩ থেকে ২৫টি প্রতিষ্ঠানের লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি গবেষণাকেই অগ্রাধিকার দেন। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান জি–৪২–এর সহযোগী প্রতিষ্ঠান কোর–৪২–এ দূরবর্তী কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সহযোগী হিসেবে যোগ দেন। সেখানে তাঁর মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হাজার ৭০০ দিরহাম। পাশাপাশি স্নাতক সম্পন্নের পর প্রকল্প পরিচালক পদে দায়িত্ব গ্রহণ এবং বিশ্বের যেকোনো দেশে স্থায়ীভাবে কাজের সুযোগও নিশ্চিত করা হয়েছে।

এদিকে তাঁর উদ্ভাবিত লেক্সগ্লোবাল বিডি, দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল আইন প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যে ব্যাপক আলোচনায় এসেছে। দেশের প্রায় ৩৫টি গণমাধ্যমে তাঁকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, বিদেশি বিনিয়োগের আগ্রহ থাকলেও বাংলাদেশের আইন ও সংবিধানভিত্তিক এই প্রযুক্তি দেশের বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করবেন না। তবে তাঁর পরবর্তী গবেষণা উদ্যোগ ‘প্রকল্প মায়াবী’ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অল্প বয়সে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক কর্মপরিসরে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে নাহিদ আলম বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁরা মনে করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বিশ্ব প্রযুক্তি ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণ গবেষক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31