IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> সু চিকে চার নয় দুই বছর জেলে থাকতে হবে

সু চিকে চার নয় দুই বছর জেলে থাকতে হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিরুদ্ধে সোমবার শাস্তি ঘোষণা করেছে দেশটির সামরিক আদালত। তাকে ও তার সাবেক সরকারের প্রেসিডেন্টকে চার বছরের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পরে অবশ্য সেনা সরকার জানিয়েছে, চার নয়, দুই বছর জেলে থাকতে হবে সুচিকে। খবর ডয়চে ভেলের।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি সরকারকে হটিয়ে মিয়ানমারে ক্ষমতায় আসে সামরিক জান্তা সরকার। এ নিয়ে বিক্ষোভ দেখান সু চির সমর্থকরা। তাদের এ বিক্ষোভ-আন্দোলনে পাল্টা গুলি ছোঁড়ে সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তিনি সেনা বাহিনীর বিরুদ্ধে লোকজনকে উসকানি দিয়েছেন এবং করোনা মহামারি চলাকালে আইন লঙ্ঘন করেছেন- এ দুই অভিযোগে তাকে চার বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া অবৈধভাবে ওয়াকিটকি রাখাসহ একাধিক বিষয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

মিয়ানমারের সেনা সরকারের এক মুখপাত্র জানান, এখন সুচির বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছে। তার রায় ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, অন্য মামলার রায় বের হলে সুচির শাস্তি আরও বাড়তে পারে। এতে বাকি জীবন তাকে জেলেই কাটাতে হতে পারে।

সু চির বিরুদ্ধে মামলা ও সাজার রায়ের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে, ‘সুচির বিরুদ্ধে কতগুলো বোকা বোকা বোগাস মামলা করা হয়েছিল।’

ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক জোসেপ বরেল নিন্দা করে বলেছেন, এ শাস্তি রাজনৈতিক। ইউরোপীয় ইউনিয়নর তরফে অবিলম্বে সুচির মুক্তির দাবি জানানো হয়েছে। প্রয়োজনে মিয়ানমারের ওপর আরও কড়া নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে ইইউ।

জাতিসংঘ জানিয়েছে, সুচির বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। তার বিচারও এক প্রহসন। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবের বক্তব্য, বিরোধীদের কণ্ঠ রোধ করতেই সুচির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হলো।

সুচির শাস্তি যখন ঘোষণা হচ্ছে, তখন পুরো মিয়ানমার জুড়েই প্রতিবাদের আগুন জ্বলছে। ইয়াঙ্গুনসহ সর্বত্র পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গণতন্ত্রপন্থীরা। সেনা তাদের উপর চড়াও হলেও আন্দোলন থামানো যাচ্ছে না। মঙ্গলবারও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31