IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১১ ডিসেম্বর, ২০২১, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

৩৬১ খ্রিস্টাব্দের এই দিনে জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।

৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।

১৬০২ খ্রিস্টাব্দের এই দিনে অতর্কিত আক্রমন করে জেনেভাকে ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয়। কিন্তু তাদের আক্রমন প্রতিহত হয় জেনেভার নাগরিকদের দ্বারা।

১৬১৮ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া ও পোল্যান্ড শন্তিচুক্তি করে।

১৬৮৭ খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।

১৬৮৮ খ্রিস্টাব্দের এই দিনে রাজা দ্বিতীয় জেমসকে গ্রেপ্তার করা হয়।

১৭৯২ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।

১৮১০ খ্রিস্টাব্দের এই দিনে উনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড দুমুসে প্যারিসে জন্মগ্রহণ করেন।

১৮১৬ খ্রিস্টাব্দের এই দিনে ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

১৮২৩ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজী শিৰা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।

১৮৪০ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের সম্রাট কোকাকুর মৃত্যু হয়।

১৮৪৩ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী রবার্ট কখের জন্ম।

১৮৫১ খ্রিস্টাব্দের এই দিনে স্ত্রী শিৰার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৬২ খ্রিস্টাব্দের এই দিনে কানাডায় সর্বশেষ ফাঁসি কার্যকর করা হয় আসামি আর্থার লুকাসকে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে সারে পারিতে প্রথম মটর প্রদর্শনী শুরু হয়।

১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কোনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী মিশরীয় লেখক নগিব মাহফুজ জন্মগ্রহণ করেন।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে মার্শাল ল’ ঘোষণা করেন।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯৭০] রুশ লেখক আলেকজান্দার সোলঝেৎসিনের জন্ম।

১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানী বংশোদ্ভুত অভিনেতা দিলিপ কুমার ওরফে ইউসুফ জন্মগ্রহণ করেন।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) জন্ম।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।

১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহন করেন।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় ইতালি-আবেসিনিয়া যুদ্ধ। ইতালির ‘লীগ অব ন্যাশনস’ ত্যাগ।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারণে জার্মানী ও ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন জন্মগ্রহণ করেন।

১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্বশাসন লাভ করে।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ’র জন্ম।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে প্রখ্যাত সাংবাদিক আ. ন. ম. গোলাম মোস্তফার মৃত্যু।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ভিনসেন্ট ড্যু ভিগনাউডের মৃত্যু।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর মৃত্যু।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায়ের মৃত্যু।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তিতে উপনীত হয়।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম চেচনিয়া যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের আদেশ দেন।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। ১৫ বছর ব্যাপী আলোচনা প্রক্রিয়ার পর চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য করা হয়।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে পণ্ডিত রবি শঙ্কর এর মৃত্যু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31