ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সিটি বাইপাস চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কে অবরোধ করেছে ডিঙ্গাডোবা, মোল্লাপাড়া ও নিমতলা এলাকাবাসী।
রোববার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কের অবয়হাট মোড়ে এ অবরোধ করেন তারা।
জানা যায়, রোববার দিবাগত রাতে মহাসড়কে ট্রাকের চাপায় পারভেজ নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত পারভেজের বয়স ২৬ বছর। নিহত যুবক নগরীর নিমতলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও স্থানীয় ঠিকাদারকে গ্রেপ্তারের দাবী জানান অবরোধকারীরা।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news