IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগের প্রকোপ, দৈনিক আক্রান্ত ৫০-৬০ শিশু

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগের প্রকোপ, দৈনিক আক্রান্ত ৫০-৬০ শিশু

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরে শিশুদের ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। রোটা ভাইরাসের প্রভাবে শীতের হিমেল হাওয়ার কারণে ডা্য়রিয়া বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেডের তুলনায় ৫-৭ গুণ রোগী হওয়ায় জায়গা দেয়া হয়েছে হাসপাতালের বারান্দায়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শীতকালীন রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত ৫০-৬০ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।

শীতের সময়ে মেঝেতে করুণ অবস্থা রোগী ও স্বজনদের। শীতের তীব্রতা ও ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে বিশেষ ব্যবস্থা নিয়ে বারান্দার চারদিকে কাপড় দিয়ে ঘিরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুর স্বজনরা ওষুধ না পাওয়ার অভিযোগ করছেন। তবে পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে, অভিভাবকদের বাড়তি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সদর উপজেলার মহারাজপুর গ্রামের তাসলিমা বেগম আড়াই বছরের নাতনী তাইয়েবাকে নিয়ে দুইদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ওয়ার্ডের ভেতরে তো দূরের কথা বারান্দাতেই জায়গা পাওয়া যায় না। পাটি বিছিয়ে গত সোমবার (২০ ডিসেম্বর) থেকে চিকিৎসা নিচ্ছি। বাইরে থেকে সবকিছু কিনতে হচ্ছে। ওষুধ, এমনকি খাবার স্যালাইনও কিনতে হচ্ছে বাইরে থেকে।

সদর উপজেলার দেবিনগর গ্রামের হাফেজ আবুল কালাম জানান, ভাবনে জুবাইয়কে (২) ভর্তির ১৪ ঘন্টা হয়ে গেলেও একবারই ডাক্তার ওষুধ দিয়েছে। প্রচুর পরিমানে ঠান্ডা লাগছে। বাইরে থেকে অনেক ঠান্ডা বাতাস আসছে। রাতে মেঝেতে থাকা খুব কষ্টের হয়ে যাচ্ছে।

সাবানা-সুবহান দম্পতি শিবগঞ্জের কানসাট ইউনিয়নের মোহনবাগ থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি করেছেন ১৫ মাস বয়সী ছেলে আবু সুফিয়ানকে। সাবানা খাতুন বলেন, বাচ্চার প্রথমে জ্বর ছিল। পরে ডায়রিয়া শুরু হলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসরা ক্যানুলা দিতে হবে জানিয়ে এখানে রেফার্ড করে। অথচ একদিন হয়ে গেলেও এখনও ক্যানুলা পায়নি। ছেলের অবস্থা আরও খারাপ হচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ রেহেনা পারভিন ও সিনিয়র স্টাফ নার্স নাসরিন খাতুন জানান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শিশুদের জন্য বেড নেই। অথচ দু-একটা ছাড়া সব রোগীই শিশু। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সোফা ও বেড মিলে ২৪ জনকে দেয়া সম্ভব। তবে রোগীর সংখ্যা এর কয়েকগুন বেশি। তাই মেঝেতেই সিংগভাগ রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তারা আরও জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে মোট ৫১ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। সকাল থেকে নতুন করে ২৭ জন ভর্তি হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৫০ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। গত ১০-১৫ দিন থেকে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মাহফুজ রায়হান বলেন, শীতকালীন রোটা ভাইরাসের কারণে শিশুদের ডায়রিয়া হচ্ছে। প্রায় ৮-১০ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রত্যেক বছর শীতকালীন এই সময়ে এই ভাইরাসের প্রভাব পড়ে। ফলে শিশুরা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়। তবে ঠিকমতো চিকিৎসা নিলে এতে ভয়ের কোন কারন নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক জানান, গত কয়েকদিন থেকেই ডায়রিয়ার আক্রান্ত শিশু বেশি ভর্তি হচ্ছে। তাদের চিকিৎসায় আমরা প্রস্তুত রয়েছি। কোনরকম খাবার স্যালাইন, ওষুধ বা চিকিৎসা ব্যবস্থার ঘাটতি নেই। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হাওয়ায় বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে শীতে রোগী ও তাদের স্বজনদের কথা ভেবে বারান্দার দিকে কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31