IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বরগুনা হাসপাতালে লঞ্চ অগ্নিকাণ্ডের ৩২ মরদেহ

বরগুনা হাসপাতালে লঞ্চ অগ্নিকাণ্ডের ৩২ মরদেহ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঝালকাঠিতে এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জহর আলী। এর মধ্যে ঝালকাঠি জেনারেল হাসপাতাল থেকে মোট ৩৭ জনের মরদেহ বুঝে নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।

৩৭ জনের মধ্যে পাঁচজনের মরদেহ ইতোমধ্যে স্বজনদেরও কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩২টি মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে মরদেহবাহী গাড়িটি পৌঁছায়। হাসপাতাল প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, সকাল ১১টা পর্যন্ত ওই ৩২ মরদেহ বরগুনা জেনারেল হাসপতালের মর্গে রাখা হবে। বরগুনা জেনারেল হাসপাতালে মরদেহ সংরক্ষণের জন্য অত্যাধুনিক ব্যবস্থা নেই। তাই সকাল ১০টার মধ্যে স্বজনরা মরদেহ শনাক্ত করতে না পারলে ১১টার পর মরদেহগুলো সার্কিট হাউজ মাঠে সম্মিলিত জানাজা শেষ করা হবে। পরে ধর্মীয় রীতি অনুযায়ী ১২টার মধ্যে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় গণদাফন করা হবে।

এর আগে রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের কাছে হস্তান্তর করা হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী বলেন, লঞ্চে আগুনে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ হস্তান্তরের আগে তাদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31