IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> র‌্যাংকিয়ে শীর্ষে বেলজিয়াম, বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‌্যাংকিয়ে শীর্ষে বেলজিয়াম, বাংলাদেশের এক ধাপ উন্নতি

ধূমকেতু নিউজ ডেস্ক : দরজায় কড়া নারছে নতুন বছর ২০২২ সাল। আর মাত্র ৬ দিন পরেই নতুন বছরকে বরণ করে নিবে বিশ্ববাসী। তবে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ থেকেই ২০২১ সাল শেষ করতে যাচ্ছে ফুটবলের অন্যতম পরাশক্তি বেলজিয়াম। আর বাংলাদেশ ফুটবল দল ১৮৬তম স্থানে থেকেই এ বছর শেষ করতে হচ্ছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার রাতে চলতি বছরের র‌্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে। সেখানে দেখা যায় শীর্ষে থেকেই বছরটা শেষ করছে বেলজিয়াম।

চলতি বছরের পরোটা সময়ই শীর্ষ স্থান ধরে রেখেছে বেলজিয়াম। আর দ্বিতীয়স্থানে থেকে বছর শেষ করছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে বেলজিয়ামের ব্যবধান খুব বেশি নয়। রোমেলু লুকাকুদের পয়েন্ট ১৮২৮.৪৫ আর নেইমাদের পয়েন্ট ১৮২৬.৩৫। মাত্র ২.১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে সবার উপরে বেলজিয়াম।

তৃতীয় স্থানে ফ্রান্স, চর্তুথ স্থানে ইংল্যান্ড, পঞ্চম স্থানে আর্জেন্টিনা, ষষ্ঠ স্থানে ইতালি, সপ্তম স্থানে স্পেন, অষ্টম পর্তুগাল, নবম স্থানে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস আছে দশমস্থানে।

এদিকে এক ধাপ এগিয়ে ১৮৬তম স্থানে থেকে বছর শেষ করছে বাংলাদেশ। তাদের পয়েন্ট ৯০৭.৮৩। গত নভেম্বরে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৮৭তম স্থানে ছিলো বাংলাদেশ। অন্যদিকে নারী ফুটবলের র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করবে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে থাকবে জার্মানি। আর এক ধাপ পিছিয়ে ১৪৩তম স্থানে থেকে বছর শেষ করতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31