IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাব্বানীর ওপর হামলায় নির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ গ্রেফতার ২

রাব্বানীর ওপর হামলায় নির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ গ্রেফতার ২

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান।

গ্রেফতাররা হলেন- নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে মামলার প্রধান আসামি সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বর (২৫)।

রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান বলেন, সোমবার রাতে গোলাম রাব্বানীর পিতা এমএ রশীদ আজাদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলে। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে মামলার প্রধান আসামি সোহেল মোল্লা (২৮) ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, রোববার বিকাল ৩টার দিকে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালীন গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে- এমন খবর শুনে গোলাম রাব্বানী সেখানে যান। ওই সময় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হয়।

একপর্যায়ে গোলাম রাব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় রাব্বানী ফেরাতে গেলে তার ডান হাতের আঙুল কেটে যায়। এতে রাব্বানীর আরও দুই কর্মী আহত হন।

নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে লড়ে হেরে যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31