IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লঞ্চ দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্মারকলিপি

লঞ্চ দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্মারকলিপি

ধূমকেতু নিউজ ডেস্ক : লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত-আহত পরিবারকে ক্ষতিপূরণসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি এডভোকেট মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল।

নৌপরিবহন প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বরগুনার এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও স্মারকলিপি দেয়া হয়েছে।

১১ দফা দাবিগুলো হল, মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ পরিবারকে সরকারিভাবে সহায়তা করতে হবে। লঞ্চ মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নিহত, আহত ও নিখোঁজ পরিবারকে দিতে হবে। অভিযান-১০ লঞ্চের মালিকসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না। প্রত্যেক যাত্রীর নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও বয়ার ব্যবস্থা করতে হবে।

আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেক লঞ্চে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারী কর্মী নিশ্চিত করতে হবে। ফিটনেস বিহীন লঞ্চ চালানো যাবে না। ভুয়া ফিটনেস প্রদানকারী কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে ও দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা ঘটলে লঞ্চ মালিক, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি বিআইডব্লিউটিএ-র কর্মকর্তাকে শাস্তির আওতায় আনতে হবে। লঞ্চে অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধ করতে হবে। সিঙ্গেল কেবিনে ১৩০০ টাকা, ডাবল কেবিনে ২৫০০ টাকা এবং ডেকের যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা টাকার বেশি ভাড়া নেয়া যাবে না। কেবিন বাণিজ্য বন্ধ করতে হবে।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি এডভোকেট আনিসুর রহমান বলেন, যারা লঞ্চের ভুয়া ফিটনেস সার্টিফিকেট দেয়, তাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী দিয়ে লঞ্চ চালানোর ব্যবস্থা করতে হবে।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, দায়িত্বে অবহেলা করে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের হত্যা করেছে। অনেক পরিবার কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা হারিয়ে ফেলেছে। এসব পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের সহায়তা করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31