IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সরকারি বইসহ পাচারকারী আইয়ুব আলী গ্রেপ্তার

সরকারি বইসহ পাচারকারী আইয়ুব আলী গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ১২ বস্তা বই কালোবাজারে বিক্রির জন্য পাচারের সময় আইয়ুব আলী (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মোকামতলা বন্দরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আইয়ুব আলী কুড়িগ্রাম জেলার রৌমারি থানার শৌলমারী গ্রামের মৃত আব্দুল কাদের প্রামানিকের ছেলে।

বৃহস্পতিবার শিবগঞ্জ থানার অফিসার ওসি সিরাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বইগুলো বিক্রির জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এমন গোপন সংবাদ পায়। এরপর ঘটনাস্থলে গিয়ে ১২ বস্তা বইসহ আইয়ুবকে আটক করা হয়। এ সময় বস্তার ভেতরে সপ্তম শ্রেণির বিভিন্ন বিষয়ের ২৪০০ বই পাওয়া গেছে। এছাড়াও তার কাছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং স্লিপ পাওয়া গেছে। যেখানে প্রেরকের জায়গায় আইয়ুব এবং প্রাপকের নাম রতন বাংলা বাজার ও তার মোবাইল নাম্বার দেওয়া আছে। বুকিং স্লিপ ছাড়াও আইয়ুবের কাছে চালানের দুটি পাতা পাওয়া গেছে। যেখানে অনুপম প্রিন্টার্স লিমিটেড মোঘল নগর থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম ও সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীবের নামে চালান দেখানো হয়েছে।

শিক্ষা কর্মকর্তাদের নামে চালান পাওয়ার বিষয়ে জানতে চাইলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রিপন মিঞা জানান, আটককৃত আইয়ুবের কাছে ওই দুই শিক্ষা কর্মকর্তার নামে চালান দুটি পাওয়া যাওয়ায় চালানের বিষয়টি মামলায় উল্লেখ করা হয়েছে। তবে আটককৃত আইয়ুব বইগুলো কোথায় পেয়েছে এমন প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই রিপন মিঞা বাদী হয়ে আইয়ুব আলী ছাড়াও অজ্ঞাত দু’জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া বৃহস্পতিবার আইয়ুব আলীকে আদালতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31