IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চট্টগ্রামে তিন স্থানে অগ্নিকাণ্ডে ৯ দোকান-গোডাউন পুড়লো

চট্টগ্রামে তিন স্থানে অগ্নিকাণ্ডে ৯ দোকান-গোডাউন পুড়লো

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগর এবং কর্ণফুলী উপজেলার তিনটি স্থানে অগ্নিকাণ্ডে আটটি দোকান এবং একটি জুতার গোডাউন পুড়ে গেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে নগরের কোতোয়ালি থানার বক্সিরহাট এলাকায় একটি কাঁচা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও চন্দনপুরা ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। ততক্ষণে মার্কেটে সাতজন মালিকের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে একই থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার বিএম সুপার মার্কেট নামে একটি ৯তলাবিশিষ্ট ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ৩টা ৫০ মিনিটের দিকে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস। কিন্তু ততক্ষণে একটি জুতার গোডাউন পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ৬০ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং প্রায় ১০ লাখ টাকার মূল্যের মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এছাড়া, দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। এই অগ্নিকাণ্ডে একটি কাঁচা মুদির দোকান পুড়ে যায়। এতে দোকানটির প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বক্সিরহাট এলাকার অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার অগ্নিকাণ্ড বৈদ্যুতিক গোলযোগ এবং কর্ণফুলী উপজেলার অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31