IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

নাচোলে দুই পক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একই সময়ে একই স্থানে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

উপজেলার নাচোল বাসস্ট্যান্ড,ডাক বাংলো পরিষদ,উপজেলা পরিষদ ও এর আশপাশে সোমবার (৩ জানুয়ারি) সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ।

তিনি বলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু দুই পক্ষ সোমবার সকাল ১০ টায় নাচোল বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা হতে সন্ধ্যা সাত টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরো এ আদেশ বাড়তে পারে।

নাচোল থানার ওসি সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু সোমবার সকালে একই স্থানে সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা হতে সন্ধ্যা সাত টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য যে, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু শহরের বাসস্ট্যান্ডে সোমবার সকালে মানববন্ধন করার প্রস্তুতি গ্রহণ করে। সমপ্রতি নারী কেলেঙ্কারির একটি ভিডিও ভাইরাল হলে আওয়ামী লীগের একটি অংশ মেয়রের নেতৃত্বে প্রতিবাদ ও আন্দোলন করে আসছে।

অপরদিকে, একই দিনে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সমাবেশ ডাকার প্রস্তুতি নেয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা হতে সন্ধ্যা সাত টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। দীঘদিন ধরে এ ২ নেতার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে বিভিন্ন কমসূচি পালন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31