IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লালমনিরহাটে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাটে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : স্ত্রীকে হত্যার সন্দেহে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পুলিশের হেফাজতে থাকা হিমাংশু চন্দ্র (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে পুরো জেলাজুড়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পুলিশের ভাষ্যমতে জানা যায়, গত শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া গ্রামের বিশ্বসর রায়ের ছেলে হিমাংশু চন্দ্রের বাড়িতে তার স্ত্রী সাবিত্রী রানীর (৩০) মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের সময় সন্দেহজনকভাবে তার স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কক্ষে রাখা করা হয়। এরপর দুপুরের খাবারের সময় থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা সবাই খেতে গেলে এই সুযোগে হিমাংশু রায় নিজের গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন।

এদিকে হিমাংশু বর্মণের পরিবার দাবি করছে, পুলিশ প্রচণ্ড মারধর করার কারণে হাজতখানায় হিমাংশু বর্মণ মারা গেছেন। পরিবার এটিকে হত্যাকাণ্ড বলছে। এর বিচার দাবি করছেন নিহত হিমাংশুর পরিবারের লোকজন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, পুলিশ সাবিত্রী রানীর লাশ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে একা রাখা হয়। ওই রুমে হিমাংশু রায় ব্রডব্যান্ডের (ইন্টারনেট) সংযোগের তার গলায় পেঁচিয়ে জানালার সাথে লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনা টের পেয়ে পুলিশ তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিতে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিরণ্ময় বর্মণ সাগর বলেন, হিমাংশু বর্মণকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গিয়েছেন।

কীভাবে মারা গিয়েছেন, এমন প্রশ্নের জবাবে মেডিকেল অফিসার বলেন, এখন এ বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর পুলিশ বিষয়টি প্রেসব্রিফিং করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31