IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বোনকে স্কুলে ভর্তি করে ফেরার পথে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভাইসহ নিহত ২

বোনকে স্কুলে ভর্তি করে ফেরার পথে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভাইসহ নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে ছোট বোনকে ভর্তি করে বাড়ি ফেরার পথে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভাইসহ ভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, ছোট বোন ও বান্ধবী আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর তিনটার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আক্কেলপুর পৌর এলাকার কেসের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভ্যানচালক সুজন হোসেন (৪০) এবং সাব্বির হোসেন (২০)। ভ্যানচালক সুজন হোসেন আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আর সাব্বির হোসেন একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলী ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর মেয়ে সুমাইয়া খাতুন তার মা, বড়ভাই ও বান্ধবীকে নিয়ে সকালে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি হতে আসেন। ভর্তির তারা চারজন একটি ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকারী ভ্যানটি কেসের মোড়ে পৌঁছালে ভ্যানের একটি চাকা ভেঙে যায় ফলে চালক গতি হারিয়ে ফেলে। এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাডভ্যান ওই যাত্রীবাহী ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন হোসেন ও সাব্বির হোসেন মারা যান। স্থানীয় লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন সিনথিয়া (১৪) বলেন, আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আমার বান্ধবী সুমাইয়াকে অষ্টম শ্রেণিতে ভর্তি করিয়ে আমরা ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করেই আমাদের ভ্যানের সঙ্গে কার্ভাড ভ্যানের ধাক্কা লাগে। এরপর আমার আর কিছুই মনে নেই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, যাত্রীবাহী ভ্যানের একটি চাকা ভেঙে গেলে চালক গতি হারিয়ে ফেলে। এ সময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা কার্ভাড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক ও একজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে। কার্ভাড ভ্যানের চালক ও সহকারি পালিয়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31