IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> শীতে ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের সাড়ে ৭ কোটি মানুষ

শীতে ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের সাড়ে ৭ কোটি মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাত কোটি ৫০ লাখ মানুষকে শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত দেশটির ৩৩টি রাজ্যে এ সতর্কতা কার্যকর থাকবে। রোববার (১৬ জানুয়ারি) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কমপক্ষে ১১টি আবহাওয়া সতর্কতা ও পরামর্শ কার্যকর রয়েছে। দেশটির উত্তর-পূর্বাংশে সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। শনিবার এসব এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট।

জানা গেছে, আরকানসাস থেকে পেনসিলভেনিয়া পর্যন্ত তুষারপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে উত্তর ডাকোটা থেকে ওআইওয়াজুড়ে এক ফুটের বেশি বরফ জমে গেছে।

শীতকালীন ঝড়টি দক্ষিণ-পূর্ব থেকে মধ্য-মিসিসিপি রাজ্যের দিকে ক্রমেই অগ্রসর হচ্ছে। রোববার থেকে এটি উত্তর-পূর্ব দিকে যাবে। একই সঙ্গে আরও তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলের কিছু অংশে তিন থেকে ছয় ইঞ্চি বরফ জমতে পারে। তাছাড়া আটলান্টায় গত চার বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখা যেতে পারে। টেনেসি, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া ও পশ্চিম ভার্জিনিয়ার পাহাড়ি এলাকায় ছয় থেকে ১৮ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

তাছাড়া নিউ ইংল্যান্ডের মধ্য দিয়ে উত্তর-পূর্বের অভ্যন্তরীণ অংশে ছয় থেকে ১৮ ইঞ্চি তুষারপাত হবে বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ উত্তর-পূর্বের উপকূলীয় অঞ্চলগুলোতে তিন ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। তবে সোমবারে দিকে এসব এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণাংশে বিশেষ করে টেক্সাস থেকে ক্যারোলিনা পর্যন্ত ধমকা হওয়া বয়ে যাবে। ফলে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা যেতে পারে। এদিকে আবহাওয়াজনিত কারণে যুক্তরাষ্ট্রজুড়ে রোববার দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়।

জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে ও সোমবার পর্যন্ত রাস্তা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31