IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে

বাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : রাজশাহীর বাগমারায় বি়ভিন্ন বিলে চলছে রাতের আঁধারে পুকুর খনন। সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে। কাজ শুরু হয় সন্ধা ঘনিয়ে এলে। চলে শেষ রাত অবধি। এরপর ভোর রাতে নিরাপদ স্থানে আড়াল করা হয় এস্কেভেটর (খননযন্ত্র) ভেকু মেশিন।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নূরপুর এলাকায় শোলাখোড়া বিল ও মথুরা বিলে জোরেশোরে চলছে পুকুর খনন। এই পুকুর খননে সরাসরি সামনে থাকেন আব্দুল হান্নান, মজনু। পর্দার আড়ালে কলকাঠি নাড়েন স্থানীয় একটি প্রভাবশালী মহল।

শ্রীপুর ইউনিয়নের মজিদপুর মৌজায় খয়রা বিলে পুকুর খননের পূর্ব প্রস্তুতি চলছে। ইতোমধ্যে একাধিক ভেকু মেশিন সেখানে নিয়ে আসা হয়েছে। (আজ বুধবার) রাতে অথবা অনুকূল পরিবেশ দেখে যেকোন মুহূর্তে খয়রা বিলে পুকুর খনন শুরু করা হবে। খয়রা বিলে প্রায় সতেরো একর জমিতে পুকুর খননের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় কৃষকরা অজানা আতঙ্কে রয়েছেন। কেননা তাদের শেষ সম্বলটুকু মাটি খেকোদের পেটে ডুকে যাবে। রাতের আঁধারে। শ্রীপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের প্রভাবশালী আজাদ, নজের মাস্টারের ছেলে বাবু সহ কয়েকজন যৌথভাবে পুকুর খননের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। বুধবার বিকেল ৪.২৩ মিনিটে আজাদের ব্যক্তিগত মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে খয়রা বিলে পুকুর খনন শুরু হয়েছে।

তবে তাহেরপুরে মোবাইল কোর্টের মাধ্যমে পুকুর খননের দায়ে একজনকে পঞ্চাশ হাজার টাকা অপরজনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভুক্তভোগীদের ভাষ্য, কঠোরভাবে আইন প্রয়োগ করলে অবৈধ পুকুর খননে কেউ শাহস দেখাতেন না।

অপর দিকে শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা গ্রামের নিচে শোলাবিলে ( পদ্মবিল) পুকুর শুরু করা হয়েছে। এখানেও প্রায় ৬ একর জমিতে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয় কৃষক সূত্রে জানা গেছে, মোজাফফর মাস্টার তিনি এই পুকুর খনন করছেন। তিনি কোয়ালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সূত্র জানায়,স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে মোজাফফর মাস্টারের লোকজন। পুকুর থেকে মাটি কেটে পাশে শফিকুল ইসলাম এবং নূরুন নবীর ভাটায় মাটি স্তুপাকারে মজুদ করা হচ্ছে। যেনতেন স্তুপ নয়, পাহাড় সমান স্তুপ। এ সমস্ত ভাটায় গাছের গুড়ি মজুদ করা হয়েছে ব্যাপক হারে। এ সমস্ত অবৈধ পুকুর খননের ফলে একদিকে যেমন ফসলি জমি নস্ট হচ্ছে অপর দিকে দিকে পাকা রাস্তঘাট ভেঙে চুরমার হচ্ছে।

এ বিষয়ে মোজাফফর মাস্টার সংবাদ কর্মীদের ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি তাঁর জমিতে পুকুর খনন হচ্ছে স্বীকার করেন। ত্রিশ হাজার টাকা বিঘা ( লিজ) চুক্তিতে। এ কাজ করছে কন্ট্রাকে নূরুল ইসলাম কলম।

স্থানীয় যুবক আতিকুর স্বপন হোয়াটসঅ্যাপে বাগমারা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন বলে সংবাদ কর্মীদের একটি স্কিন শর্ট দিয়েছেন।

এ বিষয়ে ১১ নভেম্বর বুধবার বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না’র দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি এখন মোবাইল কোর্টে আসছি। লোকেশন ট্রাগ করতে অনুরোধ করেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31