IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
একদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজাবাউয়েটে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনারকুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগদুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা, আশাবাদী কৃষক”শুদ্ধ জন্মনিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শাহাদাতের ফুলেল শুভেচ্ছাবাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ড
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> জিডিপি প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

জিডিপি প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারীতে কিছুটা বিপর্যস্ত হলেও বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে জিডিপির মোট দেশজ উৎপাদনে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাসের প্রতিবেদনে এই কথা জানিয়েছে সংস্থাটি।

ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন শীর্ষক এই প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংক বলছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।

বাংলাদেশের অর্থনীতি ২০২০–২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির অর্থনীতি ভবিষ্যতে আরও ভালো হবে। কিন্তু করোনার টিকা দেয়ার গতির ওপর বিষয়টি নির্ভর করছে। কারণ বাংলাদেশ এখনো টিকাকরণে অনেকটা পিছিয়ে আছে।

চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি মালদ্বীপের হতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এরপরে ভারতের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হতে পারে। আর এরপরই বাংলাদেশের অবস্থান।

সমষ্টিগতভাবে দক্ষিণ এশিয়ায় গড়ে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলেও বলছে বিশ্বব্যাংক।

করোনা মহামারি দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে উল্লেখ করে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন, টিকা দেয়ার গতির ওপর ভবিষ্যতের উন্নতি নির্ভর করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930