IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতাল পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি ২৫০ শয্যাবিশিষ্ট এই জেলা হাসপাতাল পরিদর্শনে যান।

​বেলা ১২টার দিকে হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যসচিব সরাসরি ডেঙ্গু ওয়ার্ডে যান এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি হাসপাতালের অন্যান্য সেবা ওয়ার্ডগুলোও ঘুরে দেখেন।

​পরিদর্শন শেষে স্বাস্থ্যসচিব জানান, দেশের যে কয়েকটি জেলায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ অন্যতম। এখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়নে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একযোগে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​তিনি জোর দিয়ে বলেন, কেবল চিকিৎসার ওপর নির্ভর করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। তাই হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা বাড়াতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

​পরে তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা হাসপাতালে বিদ্যমান চিকিৎসক সংকটের চিত্র তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। জবাবে স্বাস্থ্যসচিব হাসপাতালের শূন্যপদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

​অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হানুরুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী,আরএমও ড. মাহবুব হাসান, এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930