IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে দুই অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুটি ধারায় শরিফুল ইসলাম (২৯) নামের একজনকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার ১৯ (এফ) ধারায় ৭ বছর এবং ১৯(এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রোববার (২০ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম শিবগঞ্জে মির্জাপুর নামাপাড়ার কেতাব উদ্দিনের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৩ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে গোলাপ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ শরিফুলকে গ্রেপ্তার করে। এ ঘটনার পরের দিন র‌্যাবের এসআই নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার একই মাসের ৩০ এপ্রিল শরিফুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news