IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> আইন-আদালত >> ধর্ষণের শিকার ব্যক্তির ছবি প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ধর্ষণের শিকার ব্যক্তির ছবি প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট

1

ধূমকেতু নিউজ ডেস্ক : ধর্ষণের শিকার জীবিত কিংবা মৃত কোনো নারী-শিশুর ছবি গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীদের ছবি প্রকাশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জিও জানানো হয়েছে রিট আবেদনে।

মঙ্গলবার জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এই রিট আবেদন করেন। রিট আবেদনের বিষয়টি আইনজীবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই রিটে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মাহফুজুর রহমান মিলন বলেন, ‘নারী-শিশু নির্যাতন দমন আইনে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ না করার বিধান রয়েছে। তবে, অনেক ক্ষেত্রে এই বিধানের বাস্তবায়ন লক্ষণীয় নয়। এমন বাস্তবতায় রিটটি করা হয়েছে।’

রিটে ধর্ষণের শিকার জীবিত বা মৃত নারী ও শিশুর গণমাধ্যমে ছবি ও পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একইসঙ্গে এ ধরণের ছবি প্রকাশে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে।

ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, ‘হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর আগামী রোববার রিটটি শুনানি হতে পারে।’

তিনি আরো বলেন, ‘ধর্ষণের শিকার কোনো নারীর ছবি প্রকাশে আইনে বাধা থাকলেও বিভিন্ন গণমাধ্যমে ধর্ষণের শিকার নারী বা শিশুর ছবি প্রকাশ করা হচ্ছে। এতে তাদের পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয় হচ্ছেন। বিশেষ করে সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর ছবি দেশের অধিকাংশ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এসব ছবি প্রকাশের ঘটনা আমাদের ব্যথিত করেছে। তাই সংক্ষুব্ধ হয়ে এ রিট দায়ের করেছি।’

রিটে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ না করতে আইনি বিধানের বাস্তবায়ন চাওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে একটি ইংরেজি দৈনিকে ধর্ষণের শিকার এক শিশুর ছবি প্রকাশ করা হয়। ওই ছবি প্রকাশে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আইনের সংস্পর্শে আসা কোনো শিশুর ছবি বা পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেন। একইসঙ্গে সকল গণমাধ্যমকে ভবিষ্যতে আইনের সংস্পর্শে আসা কোনো শিশুর ছবি গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031