IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনকুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলাতানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, অতঃপর তোলপাড়জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে জনশক্তিতে রূপান্তর করতে হবে : শিক্ষামন্ত্রীনওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধনকরজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে চুরিরাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনুগণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে: ডা. জাহাঙ্গীরইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কভারে বিশ্বের অর্ধশত সাংবাদিক পাকিস্তানে
Home >> কৃষি >> রায়গঞ্জে চলতি বোরো ধানের আগাছা পরিস্কারে ব্যস্ত কৃষক

রায়গঞ্জে চলতি বোরো ধানের আগাছা পরিস্কারে ব্যস্ত কৃষক

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নের কৃষকের বিভিন্ন জমিতে চলতি বোরো ধানের আগাছা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা। গত বছর ভাল চাষ ও ভাল দামও পেয়েছিলেন উপজেলার কৃষকরা। ধানের দাম বেশি থাকায় এবারও মনের সুখে বোরো ধানের জমিতে নিয়মিত সার প্রয়োগ ও আগাছা পরিস্কার করতে দেখা যায় অধিকাংশ কৃষকদের।

উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের আব্দুল আজিজ ফেকু জানান, গত বছর ধানের দাম ভাল থাকায় এ বছরে আমার নিজস্ব কিছু জমির পাশাপাশি অন্যের আরও ২/৩ বিঘা জমি বরগা নিয়ে চাষ করছি। ধানের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, ফলন বৃদ্ধি, দানাদারপুষ্টির জন্য কীটনাশক ও আগাছা পরিস্কার করছি। বোরো ধান চাষে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব রকমের সহযোগিতা করছেন। আর তাছাড়া এবার সার পেতে তেমন কোনো বেক পেতে হয়নি আমাদের মতো গরিব কৃষকদের। ভালো ফলন পেলে ও ধানের বর্তমান বাজার মূল্য ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষক।

এদিকে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার। কৃষি খাতে তিনি বিভিন্ন ভর্তূকি ও অর্থের বরাদ্দ দিয়ে এ খাতকে আরও সমৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রীর এ পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031