IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> কৃষি >> মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্তরা একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাদের লোকজন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত সাত বিঘা জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সবে ধান পাকতে শুরু করেছে এবং কাটতে আরও এক সপ্তাহ দেরি হবে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটিয়া লোকজন এনে অভিযুক্তরা জোরপূর্বক ধান কেটে নিয়ে যান।

ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, ‘আমরা বহু বছর ধরে জমিগুলো ভোগদখল করে আসছি। এর আগে প্রতিপক্ষরা আদালতের মাধ্যমে ওইসব জমি দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবার হঠাৎ করে ভাড়াটিয়া লোক এনে আমাদের ধান কেটে নিয়ে গেছে।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সরদার দাবি করেন, জমিটি এতদিন অবৈধভাবে দখলে রেখেছিলেন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘এ বছর আমরা আমাদের বেদখল হওয়া সম্পত্তির দখল নিয়েছি।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930