IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু

রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু

রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু

রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর

ধূমকেতু প্রতিবেদক, ​রাণীনগর : নওগাঁর রাণীনগরে বিভিন্ন ফসলের পাশাপাশি এই প্রথম পরীক্ষামূলক ভাবে পান চাষ শুরু করেছে প্রগতিশীল চাষি শহিদুল ইসলাম। রাণীনগরে ধানের জন্য বিখ্যাত হওয়ায় চাষিরা শুধুমাত্র ইরি-বোরো ও আমন ধানের উপর নির্ভরশীল হয়ে থাকে।

কিন্তু চাষি শহিদুল ইসলাম এক মুখী ফসলের কাছ থেকে কিছুটা বের হয়ে লাভজনক ফসল হিসেবে পান চাষ শুরু করেছে। তার পান চাষের বয়স এক বছর হওয়ায় ইতি মধ্যে প্রায় ৬ বার পানের বরজ থেকে পান তুলে বাজারে বিক্রি করা হয়। যে পরিমান বিক্রি হয়েছে তাতে আশার আলো দেখছেন তিনি। তাই আগামী দিনে আরো কিছু জমিতে পান চাষের পরিধি বাড়িয়ে দিবেন বলে জানান।

ইতোমধ্যে এলাকায় নতুন ফসল পান চাষ দেখতে আদর্শ ও উদ্যোমী কিছু কৃষক দেখতে আসলেও কৃষি বিভাগের কোন কর্মকর্তা তার পান চাষ দেখতে আসেনি। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগড়ি প্রশিক্ষন ও সহযোগীতা করলে অবশ্যয় পান চাষের সফলতার মুখ দেখবে চাষি শহিদুল। পান একটা লাভজনক ফসল। সারা বছরই এখান থেকে টাকা আসে।

জানা গেছে, উপজেলার একডালা ইউনিয়নের টং গ্রামের মৃত সাদেক আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) একজন প্রগতিশীল কৃষক। ধানসহ বিভিন্ন সবজি চাষ করে প্রায় সারা বছরই ব্যস্ত সময় পার করেন। গত ১০ বছর আগে তার ছেলে ইমনকে রাজশাহীর বানেশ্বর এলাকায় বিয়ে দেয়। সে সূত্র ধরে মাঝে মধ্যে আত্নীয়তা রক্ষায় ওই এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে যাতেন। ওই এলাকায় পান চাষ দেখে কিছুটা উৎসাহী হয়ে ছেলের শ্বশুর বাড়ির লোকজনের পরামর্শ এবং প্রত্যক্ষ সহযোগীতায় এক বছর আগে টং মৌজার তার পৈত্রিক ৭শতক জমিতে পান চাষ শুরু করে শহিদুল।

প্রথম থেকে নিজেই পানের পরিচর্যা করে ধীরে ধীরে বড় করে তোলেন। পান গাছে কোন ধরণের রোগবালাই দেখা দিলে ছেলের শ্বশুর বাড়ির লোকজনের সহযোগীতা নিতেন চাষি শহিদুল। চার মাসের মাথায় প্রথমে পানের বরজ থেকে প্রায় ১৫ হাজার টাকার পান বিক্রি করেন তিনি। সব মিলে এই জমি থেকে বছরে প্রায় ৯০ হাজার টাকার পান বিক্রি হওয়ায় পান চাষের উজ্জল সম্ভবনা দেখছেন তিনি। সরকারি সহযোগীতা পেলে ধানসহ অন্যান্য ফসলের চাষ কিছুটা কমে দিয়ে পান চাষের দিকে বেশি মনোযোগী হবেন এমনটাই জানান চাষি শহিদুল ইসলাম। ​​বর্তমানে পানের বরজে ফলন বেশ ভালো হচ্ছ। প্রতি ১৫ দিন পরপর বরজ থেকে প্রায় ১৪ হাজার টাকার বিক্রি হয়। আমার বরজের পান সুসাদু। বাজারে এর আলাদা কদর রয়েছে এবং দিন দিন এই পানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

রানীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাকিমা খাতুন বলেন, এখানে পানের বরজ আছে কি না তা আমার জানা ছিলো না। এটা এই প্রথম আপনাদের মাধ্যমে জানলাম। তবে বিষয়টি অত্যান্ত ইতিবাচক। আমি নিজে ওই পানের বরজটি পরির্দশনে যাবো এবং কৃষক শহিদুলকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা ও পরার্মশ প্রদান করবো। যেহেতু এখানে পান চাষ একেবারেই নাই। তাই কৃষকরা সাধারণত সরাসরি পরামর্শ পান না। কিন্তু শহীদুল ইসলামের মতো প্রগতিশীল কৃষক এই উপজেলায় পান চাষে নতুন সম্ভাবনা তৈরি করছে। আশাকরি আগামীতে আরও ভালো করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031