IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিতকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহতনিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনরাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিতনওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রাগোমস্তাপুরে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যুপোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপনআজ মহান বিজয় দিবসজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাবাঘায় পোস্টার-ফেস্টুন সরাতে মাঠে স্থানীয় প্রশাসননিজের পোস্টার সরিয়ে নিতে নামেন বিএনপির নেতাবেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল মিনুরাজশাহী-২ আসনে মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন মহানগর বিএনপির
Home >> খেলা >> টপ নিউজ >> বাবর-রিজওয়ানের জোড়া ফিফটিতে পাকিস্তানের জয়

বাবর-রিজওয়ানের জোড়া ফিফটিতে পাকিস্তানের জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বাবর-রিজওয়ান জুটিই খেলা শেষ করে ফিরবেন— এমনটিই মনে করছিলেন অনেকে। তবে ১৩তম ওভারে দুর্দান্ত দুটি ডেলিভারিতে দলকে ম্যাচে ফেরান পেসার হাসান মাহমুদ।

৩৭ বলে অর্ধশতক হাঁকানো পাকিস্তান অধিনায়ককে ফেরান তিনি। এর পর এক বল বিরতি দিয়েই স্টাম্প উড়িয়ে দেন হায়দার আলির।

তবে ১১তম ওভারে জীবন পাওয়া মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত ধরে রেখে দলকে জয়ের ভিত গড়ে দিলেন। আর ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছেন মোহাম্মদ নাওয়াজ।

বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ফলে ৭ উইকেটে হারল বাংলাদেশ।

ম্যাচে বাবর আজম ও রিজওয়ান করেছেন যথাক্রমে ৫৫ ও ৬৯ রান। এ ছাড়া ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ নওয়াজ। ২০ বলে ৪৫ রানের দাপুটে ইনিংস খেলেছেন তিনি।

জোড়া উইকেট শিকারে হাসান মাহমুদ দলকে ম্যাচে ফেরালে ১৫তম ওভারে আক্রমণে আসেন সাকিব। কিন্তু হিতে বিপরীতই হয়।

তার ওভারে রিজওয়ান-নওয়াজ জুটি ১৫ রান তোলে। এর পর শরিফুল, সাইফউদ্দিন ও হাসান মাহমুদের ওভারে ধীরে ধীরেই এগোতে থাকেন তারা।

১৫তম ওভারে শরিফুলে বল অফসাইডে ঠেলেই সিঙ্গেল নিয়ে ৪২ বলে পঞ্চাশে পা রাখলেন রিজওয়ান। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটারের এটি ২২তম ফিফটি।

হাসানের ১৮তম ওভারে ১১ রান নিলে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১২ বলে ১৪ রান। ১৯তম ওভার অনিয়মিত বোলার সৌম্য সরকারকে দিয়ে করান সাকিব।

সে ওভারের ৫ম বলে রিজওয়ানকে আউট করে দেন সৌম্য। ৫৬ বলে চার বাউন্ডারিতে ৬৯ রানে ফিরলেন রিজওয়ান। তবে ততক্ষণে জয়ের ভিত গড়ে দিয়ে গেছেন তিনি।

এ ওভারে রিজওয়ানের উইকেটসহ ৬ রান দেন সৌম্য। ফলে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ৮ রান।

সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন সাকিব। কিন্তু নামের সুবিচার করতে পারেননি সাইফ। পর পর তিন বলে দুবার করে দৌড়ে লক্ষ্যের কাছে পৌঁছে যান নওয়াজ।

সাইফের ৫ম ডেলিভারিটি বাউন্ডারি হাঁকিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন পাকিস্তানকে।

আজ ১১তম ওভারে বাবর-রিজওয়ান জুটি ভাঙার সুযোগ পেয়েছিলেন পেসার শরিফুল। কিন্তু ক্যাচ ফেলে দিয়ে সে সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ।

ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে জীবন দেন পেসার সাইফউদ্দিন।

১১তম ওভারে শরিফুলের ৪র্থ ডেলিভারিটি রিজওয়ানের পায়ের ওপর বল করেন। ফ্লিক শটে তা ফাইন লেগে পাঠান ব্যাটার। যেখানে ছিলেন সাইফউদ্দিন। কিন্তু সহজ ক্যাচটি জমাতে পারেননি তিনি। ৩২ রানে বেঁচে যান রিজওয়ান।

জীবন পেয়ে রিজওয়ান হাঁকিয়েছেন হাফসেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান দিতে দুটি উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ। এক ওভারে ৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন সৌম্য সরকার। সবচেয়ে খরুচে বোলার হয়েছেন সাইফউদ্দিন। ৩.৫ ওভারে ৫৩ রান দিয়ে কোনো উইকেট পাননি এ অলরাউন্ডার।

এর আগে ক্রাইস্টচার্চে আজ সকালে ব্যাট হাতে নেমে দুর্দান্ত দুটি হাফসেঞ্চুরি উপহার দেন লিটন দাস ও সাকিব আল হাসান।

এ দুই তারকার ঝড়ো ব্যাটিংয়ে একটি সময় মনে হচ্ছিল ২০০ ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।

কিন্তু টেলএন্ডারদের ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামেন টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৩/৬ (শান্ত ১২, সৌম্য ৪, লিটন ৬৯, সাকিব ৬৮, আফিফ ১১, ইয়াসির ১, নুরুল ২, সাইফ ১; নাসিম ৪-০-২৭-২, হাসনাইন ৪-০-৩৮-০, ওয়াসিম ৪-০-৩৩-২, শাদাব ৪-০-৩১-০, নাওয়াজ ৩-০-৩৭-১, ইফতিখার ১-০-৭-০)

পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৭৭/৩ (রিজওয়ান ৬৯, বাবর ৫৫, হায়দার ০, নাওয়াজ ৪৫, আসিফ ২; হাসান ৪-০-২৭-২, তাসকিন ৪-০-৩২-০, শরিফুল ৪-০-৩০-০, সাইফ ৩.৫-০-৫৩-০, সাকিব ৩-০-২৮-০, সৌম্য ১-০-৬-১)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30