IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ
Home >> খেলা >> টপ নিউজ >> ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোহাগের আপিল

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোহাগের আপিল

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) দেয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। নিয়মানুযায়ী এটির শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

শুক্রবার (৫ মে) সোহাগের পক্ষে তার আইনজীবী আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ আপিল করেন। যেখানে মোটা অংকের কোর্ট ফিও জমা দিয়েছেন সোহাগ।

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) গত ১৪ এপ্রিল বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। ফিফার নিষেধাজ্ঞা দেয়ার ২১ দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করতে হয়।

ফিফা থেকে ২ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ১২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সোহাগকে। সেই জরিমানা এক মাসের মধ্যে পরিশোধের সময়সীমা বেধে দেয় ফিফা।

উল্লেখ্য, ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিকস কমিটির বিচারিক চেম্বারের দেয়া এক বিজ্ঞপ্তিতে সেসময় বলা হয়, তিনটি ধারা ভেঙ্গেছেন আবু নাঈম সোহাগ। এই তিনটি ধারা হলো- ধারা ১৫ (সাধারণ কর্তব্য), ধারা ১৩ (আনুগত্যের দায়িত্ব) ও ধারা ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার)। আর তাই ২ বছরের নিষেধাজ্ঞা ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

বাফুফে সাধারণ সম্পাদকের এমন ঘটনা প্রকাশ্যে আসার পর তাকে বাফুফের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেশের ফুটবল ফেডারেশন।

২০০৫ সালে কম্পিটিশন ম্যানেজার হিসেবে বাফুফেতে যোগ দেওয়া সোহাগ, ২০১১ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এরপর ২০১৩ সালে পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। তিনি প্রায় ১০ বছর বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31