IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ইউরোর সেমিতে স্পেন-ফ্রান্স মুখোমুখি

ইউরোর সেমিতে স্পেন-ফ্রান্স মুখোমুখি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরো সেমিফাইনালে বিগ ম্যাচ। রাত একটায় মুখোমুখি হবে স্পেন আর ফ্রান্স। বড় ম্যাচে কী হারতে পারে স্পেন? কাদের একক নৈপুণ্যে বদলে যেতে পারে সব সমীকরণ। মঙ্গলবার মিউনিখে দুই দেশের ফুটবল যুদ্ধের আগে আবহটা বেশ উত্তপ্ত। ম‌্যাচটা স্পেনের কাছে নিছক একটা সেমিফাইনাল নয়, বরং সম্মানের, যুদ্ধের, প্রতিশোধের। স্পেন শিবিরে চল্লিশ বছর আগের সেই স্মৃতি বারবারই ফিরে আসছে। সেবার ইউরো ফাইনালে দু’গোলে হারতে হয়েছিল ফ্রান্সের কাছে। অবশ‌্য শুধু সে’বারের কথাই বা বলছি কেন। হালফিলে আরও একটা ফাইনালে স্পেনকে স্রেফ ফালাফালা করে দিয়েছিল ফ্রান্স। নেশনস কাপ ফাইনালে তিন গোল দিয়েছিলেন করিম বেঞ্জেমেরা।

এবার অবশ‌্য পরিস্থিতি পুরো আলাদা। পুরো ইউরো জুড়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে স্পেন। দুরন্ত ফর্মে রয়েছেন ওলমো, মোরাতারা। উল্টোদিকে ফ্রান্সকে এখনও পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ফিল্ড গোল করতে পারেনি ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে টেনশনের স্রোত বইয়ে জিতেছে দেশঁর দল। দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ন এমবাপে এখনও পর্যন্ত নিষ্প্রভ। নাকের চোট সমস‌্যা ভালরকম ভোগাচ্ছে তাঁকে। সাম্প্রতিক ফর্ম বিচার্য হলে মঙ্গলবার মিউনিখে স্পেন অবশ‌্যই ফেভারিট। কিন্তু তাতেও স্বস্তি কোথায়! বরং ম‌্যাচের আগের দিন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা যেরকম ক্ষোভ প্রকাশ করে গেলেন, সেটা স্পেন সমর্থকদের উষ্মা বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইউরোর পর রীতিমতো দেশ ছাড়ার হুঙ্কার দিয়ে গেলেন মোরাতা। বলে দিলেন, দেশ তাঁকে এতটুকু সম্মান দেয় না।

অবশ‌্য স্বস্তি ফ্রান্সেও বা কোথায়! ফ্রান্সের পুরো টিমও নিজ দেশের মিডিয়ার উপর চরম ক্ষিপ্ত। প্র্যাকটিসে পেনাল্টি শুট আউট প্র্যাকটিস করাচ্ছিলেন কোচ দিদিয়ের দেশঁ। আর তাঁদের দেশেরই এক মিডিয়া প্র্যাকটিসের পুরো ফুটেজ সোশ‌্যাল মিডিয়ায় দিয়ে দেয়। সেই সঙ্গে কারা কারা পেনাল্টি মারছেন, তার একটা তালিকাও দিয়ে দেওয়া হয়। দলের স্ট্র্যাটেজি এভাবে সোশ‌্যাল মিডিয়া তুলে দেওয়ায় চরম ক্ষিপ্ত ফ্রান্স শিবির। গ্রিজম‌্যান রীতিমতো ফুটতে থাকেন। ব‌্যঙ্গাত্মকভাবে তিনি লেখেন, ‘তথ‌্য দেওয়ার জন‌্য অনেক ধন‌্যবাদ।’ কিন্তু টিমের অন্দরমহলে দেশজ মিডিয়া একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বলাবলি চলছে, ফ্রান্স যদি সেমিফাইনাল জিতে যায়, তাহলে তাদের দেশের মিডিয়াকে বয়কটও করতে পারে। এরকম একটা মহারণের আগে মাঠের বাইরের বির্তক নিয়ে দুটো টিমই একেবারে বিপর্যস্ত।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31