IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> টপ নিউজ >> টাইব্রেকারে কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

কোপা আমেরিকা

টাইব্রেকারে কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। শেষ মুহূর্তে সুয়ারেজের গোলে ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

রোববার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গোলের জন্য ১৪টি শট নেওয়া কানাডা লক্ষ্যে রাখতে পারে ছয়টি। অন্যদিকে ১২টি শট নেয়া উরুগুয়ের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচের ৫২ শতাংশ সময় বলের দখল রাখে কানাডা, ৪৮ শতাংশ সময় উরুগুয়ের কাছে ছিল বল।

প্রথমবার কোপায় খেলতে নেমেই দারুণ চমক দেখিয়েছে কানাডা, সেমিফাইনালে সেই স্বপ্নযাত্রা শেষ হয় আর্জেন্টিনার কাছে হেরে। আজকের ম্যাচেও দুর্দান্ত লড়াইয়ে নির্ধারিত সময়ে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। শেষ পর্যন্ত টাইব্রেকারে আর পেরে উঠেনি কানাডা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে ৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। সেবাস্টিয়ান ক্যাসিরেসের কর্নার থেকে আসা বলে বাঁপায়ের সহজ শটে গোল করেন বেনটেনকার। উরুগুয়ের গোল শোধ করতে খুব বেশি দেরি করেনি কানাডা। ১৪ মিনিটে ইসমায়েল কোনোর গোলে সমতায় ফেরে তারা।

৮০ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতায় রাখে দুই দল। কিন্তু এরপরই চমক দেখায় কানাডা। জোনাথন ডেভিডের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ৯০ মিনিট পর্যন্ত দারুণ কিছু সুযোগ পেয়ে কানাডার জাল খুঁজে বের করতে পারেনি তারা।

এরমধ্যে দুইবার গোলের সুযোগ পেয়েছেন লুইস সুয়ারেজ। কিন্তু গোল করতে না পারায় হতাশায় তাকে মাঠেই লুটিয়ে পড়তে দেখা যায়। তখন মনে হয়েছিল, ম্যাচ বুঝি হারতেই হবে উরুগুয়েকে।

কিন্তু শেষ পর্যন্ত সুয়ারেজই উরুগুয়েকে সমতা এনে দিলেন। ৯২ মিনিটে হোস মারিয়া গ্রিমেনেজের ক্রস থেকে বাঁপায়ের শটে গোল করেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে এটি সুয়ারেজের ৬৯তম গোল। এতে ২-২ গোলে সমতায় ফেরে উরুগুয়ে।

ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম দুই শ্যুটে দুই দলই গোল করে। তৃতীয় শ্যুটে এসে তালগোল পাকিয়ে ফেলেন কানাডার ইসমায়েল কোনো। তবে বরাবরেই মতো সফলতা দেখায় উরুগুয়ে। টানা ৪ শ্যুটের সবগুলোতেই কানাডার জাল কাঁপায় তারা। পঞ্চম শ্যুটে কানাডা ব্যর্থ হওয়ায় জয় নিশ্চিত হয় উরুগুয়ের।

শেষ ম্যাচে অভিজ্ঞ সুয়ারেজই হলেন ম্যাচসেরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31