IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> খেলা >> ভারত দলের ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরামের টুইট

ভারত দলের ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরামের টুইট

ধূমকেতু নিউজ ডেস্ক : অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ইতিহাস লিখল কোহলিবিহীন ভারত। গত ১৯ জানুয়ারি চতুর্থ ইনিংসে ৩২৮ রানের লক্ষ্য অতিক্রম করে ব্রিসবেন টেস্ট জিতে নেয় ভারত।

অথচ চোট-আঘাতে জর্জরিত ভারত দলে ছিলেন না সামি, বুমরার মতো পেসার। অশ্বিনের ঘূর্ণিজাদুও ছিল না সে টেস্টে। অভিষিক্ত নটরাজন-সুন্দরসহ অনভিজ্ঞ পেসার সিরাজ আর শারদুল নিয়েই এ জয় ছিনিয়ে আনেন রাহানে।

ভারত দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সাবেক তারকারাও। যে কারণে ব্রিসবেন টেস্টজয়ীদের প্রশংসা করতে কার্পণ্য দেখাননি দুই সাবেক পাক অধিনায়ক ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি।

গত মঙ্গলবার এক টুইটে পাক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে অবিশ্বাস্যভাবে টেস্ট এবং সিরিজ জিতল ভারত। অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরে এর আগে এত সাহসী, নির্ভীক এবং প্রাণচঞ্চল দল দেখিনি। কোনো বাধাই থামাতে পারল না এশিয়ার এই দলকে। দলের প্রধান ক্রিকেটারদের চোট। ৩৬ রানে অল আউট হয়ে গিয়েও দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ওরা। বাকিদের জন্য অনুপ্রেরণাদায়ক। অনেক শুভেচ্ছা ভারত’।

blockquote class=”twitter-tweet”>

Incredible Test & series win for India have not seen a bold, brave & boisterous Asian team on a tougher tour of Australia. No adversity could stop them, frontline players injured, & won after a remarkable turn around from the depths of 36 all out, inspiring for others.kudos India

— Wasim Akram (@wasimakramlive) January 19, 2021

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news