IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> আফ্রিদি যা পারেননি তা পারলেন নারী স্পিনার

আফ্রিদি যা পারেননি তা পারলেন নারী স্পিনার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব ক্রিকেটের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির করতে পারতেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। কিন্তু ৯৮ উইকেট শিকারের পর অবসর নেন তিনি।

তবে আফ্রিদি না পারলেও তাকে ঠিকই পেছনে ফেলেছেন তার দেশেরই নারী ক্রিকেটার নিদা দার।

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন এ স্পিনার।

১০৬ ম্যাচ খেলে ১০১ উইকেট শিকার করেছেন ৩৪ বছর বয়সি নিদা দার।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন নিদা। তাতে ১০০ উইকেট ছাড়িয়ে যান তিনি।

সব মিলিয়ে বিশ্বের পঞ্চম নারী ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির মাইলফলক ছুঁলেন নিদা।

তার আগে নারী টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ, অস্ট্রেলিয়ার এলিসা পেরি, দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল এবং ইংল্যান্ডের আনা শ্রাবসোল।

পুরুষদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এর পরই ৯৮ উইকেট নিয়ে তৃতীয়তে আফ্রিদি।

এদিকে এই মাইলফলক ছোঁয়ার দিনে নিদা দারকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘এটা কোনো মামুলি অর্জন নয়। এশিয়ার নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছে একজন পাকিস্তানি নারী। পুরো জাতির জন্যই এটি গর্বের। নিদা দারকে অভিনন্দন।’

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31