IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচারঘাটে চাদা না দেয়ায় সরকারী খাল খননে ব্যবহৃতএসকেভেটর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরাইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২র‌্যাবের অভিযানে বিদেশী বার্মিজগানসহ গ্রেফতার ২পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,
Home >> খেলা >> টপ নিউজ >> বৃষ্টিতেই ধুয়ে গেল জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন

বৃষ্টিতেই ধুয়ে গেল জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম দিনে তাও খেলা মাঠে গড়িয়েছিল ৭৪ ওভার। আলোক স্বল্পতার কারণে ১৬ ওভারের ঘাটতিটা পুষিয়ে নিতে চেয়েছিল দ্বিতীয় দিনে। কিন্তু সে বাড়া ভাতে জল ঢেলে দিল প্রকৃতি। বারবারই ঘুরে ফিরে এলো বৃষ্টি। আর তাতেই ভেসে গেল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

জ্যামাইকার সাবিনা পার্কে শনিবার খেলা শুরুর জন্য লম্বা সময় ধরেই অপেক্ষা করা হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় স্থানীয় সময় বিকাল ৪টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

অর্থাৎ জ্যামাইকা টেস্টে দুই দিন মিলিয়ে খেলায় এখন ঘাটতি রয়েছে ১০৬ ওভার। আজ রোববার তাই খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে। সারাদিনে হবে ৯৮ ওভার। পরের দিনেও এই ধারা বজায় থাকবে। এমনটাই জানিয়েছে ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে শুরকবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। তবে এরপর বাবর আজম ও ফাওয়াদ আলমের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ভালো অবস্থানেই আছে সফরকারীরা। ৪ উইকেটে তাদের সংগ্রহ এখন ২১২।

চতুর্থ উইকেটে ১৫৭ রানের ঘুরে দাঁড়ানো জুটি গড়ে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ। এসময় তার নামের পাশে ছিল ৭৬টি রান। চারটি শতক হাঁকানো ফাওয়াদের এটিই প্রথম ফিফটি। ১৪৯ বল খেলে ১১টি চারের মারে এই ইনিংসটি সাজান ৩৬ বছর বয়সী এই বাঁহাতি।

দলের সিনিয়র ক্যাম্পেইনার ফিরতেই যেন খেই হারিয়ে ফেলেন অধিনায়ক বাবরও। আউট হয়েছেন টানা দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে, যা তার ক্যারিয়ারের ১৭তম টেস্ট ফিফটিও। কেমার রোচের তৃতীয় শিকার হয়ে ফেরার আগে করেন ১৭৪ বলে ৭৫টি মূল্যবান রান। যাতে ছিল ১৩টি দৃষ্টিনন্দন চারের মার।

পরে আর কোনো বিপদ হতে দেননি মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ২২ ও ২৩ রান নিয়ে। ক্যারিবীয় পেসার রোচ ৩টি ও জাইডেন সিলস ১টি উইকেট লাভ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728