IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> জাতীয় >> মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

ধূমকেতু প্রতিবেদক : মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে চলছে বিনামূল্যে চোখের চিকিৎসা সহ ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচী। চোখ দিয়ে পানি পড়া, পুঁজ পড়া বা ময়লা আসা, চোখ চুলকানো, মাথা ব্যাথা, চোখ ব্যথা, চোখ জ্বালা-পোড়া, চোখ লাল হয়ে যাওয়া, নেত্রনালী পরিষ্কার, কাছে ও দূরে কম দেখাসহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হচ্ছে।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নারিন্দাস্থ দারুল উলূম আহসানিয়া কামিল এম.এ মাদ্রাসা, (৪৭নং শাহ্ সাহেব লেন, মশুরী খোলা দরবার শরিফ) প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধসহ চশমা বিতরণ কার্যক্রম। এদিন ছয় শত তিপ্পান্ন জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন জানান ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর ও স্নেহভাজন মেয়র মোহাম্মদ হানিফ’ তার জীবন কেটেছে মানবসেবায়। তারই সুযোগ্য সন্তান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে ও আর্থিক সহায়তায় সেবামূলক কাজটি চালিয়ে যাচ্ছে মেমোরিয়াল ফাউন্ডেশন। এ কার্যক্রমের আওতায় এক মাস দুই দিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চিকিৎসা দেবে ফাউন্ডেশনের মেডিকেল টিম।

চিকিৎসা সেবা কার্যক্রম তদারকি করছেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়কারী হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, মোখলেসুর রহমান রোমেল. হাজী বাবু ভুইয়া, সালাহউদ্দিন তুহিন, ফায়সাল শেখ, শাহাদাত হোসেন মিকো সহ বিভিন্ন ওয়ার্ড সমন্বকারী চুন্নুমিয়া, জাকির হোসেন দিপুর, তোফাজ্জাল হোসেন জয়, মোহাম্মদ হানিফ, রনি।

কার্যক্রম সম্পর্কে ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু বলেন, বিভিন্ন এলাকায় চিকিৎসা ক্যাম্প পরিচালিত করা হয়। চিকিৎসকেরা খুবই আন্তরিকভাবে চিকিৎসা দিয়েছেন। সঙ্গে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধসহ চশমাও দিচ্ছি। রোগীদের রাজধানীর যাত্রাবাড়ী চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের চিকিৎসক ক্যাম্পের সঙ্গে রয়েছেন। এই ক্যাম্প থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, নেত্রনালী (টিউবসহ) অপারেশন, মাংস বৃদ্ধি (গ্রাফটিং) অপারেশন, নেন্ত্রনালী (এসপিটি) পরীক্ষা এবং ব্যথামুক্তভাবে সেলাইবিহীন পদ্ধতিতে লেন্স সংযোজন ইত্যাদি কাজ করে থাকেন।

ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন মোহাম্মদ সাজেদ বেপারী। তিনি জানান, এ পর্যন্ত ফাউন্ডেশনের আওতায় সর্ব মোট ৭০ টি ক্যাম্প আয়োজন করে মোট ২৫,০০০ (পঁচিশ হাজার) জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। নেত্রনাণীতে সমস্য ও চোখে ছানী পড়া এমন রোগী ৫৮০ জনকে অপারেশন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031