IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> তিন মাস পর কয়লা উত্তোলন শুরু

তিন মাস পর কয়লা উত্তোলন শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হবে।

বুধবার সকাল ১০টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান ভার্রচুলি কয়লা উত্তোলনের কার্যক্রম উদ্ধোধন করেন। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম বলেন, গত পহেলা মে ১৩১০ নম্বর ফেজ পরিবর্তন করার ফলে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। আজ বুধবার পুনরায় ১৩০৬ ফেজে আনায়ন করার ফলে সাময়িকভাবে কয়লার ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ২০ দিন আগেই পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী সময়ে পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজের যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কারকাজ শেষে আগস্টের মাঝামাঝি সময় থেকে নতুন ১৩০৬ নম্বর ফেজে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ফলে কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদনও কমে আসার শঙ্কা দেখা দিয়েছিল। এতে উত্তরাঞ্চলে লোডশেডিং বেড়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছিলেন। ৭ দিনের মধ্যে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হলে প্রতিদিন ২৬শ’ থেতে ৩ হাজার মেট্রিকটন পর্যন্ত কয়লা উদ্ধোলন সম্ভব।

খনির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কয়লা উৎপাদন উদ্বোধন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে যন্ত্রাংশ অ্যাডজাস্টমেন্টসহ সব প্রক্রিয়া শেষে পুরোপুরি উৎপাদনে যেতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। এরই মধ্যে করোনার কিছু প্রাদুর্ভাব রয়েছে। গত দুইদিন আগে এখানে ৩৫ জন শ্রমিকের করোনা শনাক্ত হয়েছিল। একইসঙ্গে মঙ্গলবার ১৪৩ জন শ্রমিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হয়েছে। তাদের রেজাল্ট আজকে আসবে। এই প্রতিবেদনের ওপরে নির্ভর করবে আমরা কীভাবে এবং কোন দিকে এগোব।

তিনি আরও বলেন, খনিতে বর্তমানে ৪০ হাজার টন কয়লা মজুত রয়েছে। আশা করছি পুরোপুরি উৎপাদন চালু হলে প্রতিদিন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টন কয়লা উৎপাদন করা সম্ভব হবে। এতে দেশের বিদ্যুৎ খাতে যে ঘাটতি আছে তা কিছুটা কমে আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031