IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহহত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান

ইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বড় অংশই বিশ্বাস করেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত ভুল ছিল। নতুন এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করছে এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। খবর আল জাজিরার।

শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ একটি ভুল পদক্ষেপ ছিল। অপরদিকে মাত্র ৩৬ শতাংশ মানুষ এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।

ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এই যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

গ্যাসের উচ্চমূল্যের কারণে তারা তাদের আচরণে কোনো পরিবর্তন এনেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং ৪২ শতাংশ বলেছেন, তারা পারিবারিক খরচের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছেন। বছরে ৫০ হাজার ডলারের কম আয় করেন এমন উত্তরদাতাদের ক্ষেত্রে এই হার বেড়ে যথাক্রমে ৫৬ শতাংশ এবং ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।

এই উদ্বেগগুলো এমন এক সময়ে দেখা দিয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার নতুন করে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং ভোটাররা অর্থনৈতিক সমস্যা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে হতাশা প্রকাশ করছেন।

এই যুদ্ধকে অপ্রয়োজনীয় বৈদেশিক যুদ্ধ থেকে দেশকে দূরে রাখার ট্রাম্পের প্রতিশ্রুতির বিপরীত হিসেবেও চিত্রিত করা হয়েছে এবং ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইরানের ওপর হামলার সিদ্ধান্ত ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারণার সময় নেওয়া অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল।

মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার পরেও সমীক্ষায় দেখা গেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা ঠিক ততটাই অজনপ্রিয় যতটা ২০০৬ সালের চরম সহিংসতার সময় ইরাক যুদ্ধ এবং ১৯৭০-এর দশকের গোড়ার দিকে ভিয়েতনাম যুদ্ধের সময় ছিল।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপগুলো এখন পর্যন্ত সফল হয়েছে কি না জানতে চাইলে ৩৯ শতাংশ বলেছেন, সেগুলো সফল হয়নি। যেখানে ১৯ শতাংশ বলেছেন যে সেগুলো সফল হয়নি। অপরদিকে ৪১ শতাংশের সংখ্যাগরিষ্ঠ অংশ বলেছেন, এখনই কিছু বলার সময় আসেনি।

তবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যদের মধ্যে এই যুদ্ধের প্রতি সমর্থন এখনো জোরালো রয়েছে। প্রায় ৮০ শতাংশ রিপাবলিকান বলেছেন, ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্তটি সঠিক ছিল, যদিও এই অভিযানকে সফল হিসেবে মূল্যায়ন করা এবং এ বিষয়ে এখনই কিছু বলার সময় আসেনি বলে মনে করেন অনেকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930