IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলাতানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, অতঃপর তোলপাড়জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে জনশক্তিতে রূপান্তর করতে হবে : শিক্ষামন্ত্রীনওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধনকরজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে চুরিরাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনুগণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে: ডা. জাহাঙ্গীরইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কভারে বিশ্বের অর্ধশত সাংবাদিক পাকিস্তানেনওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তারাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধারআলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়গোমস্তাপুরে বিএমডিএর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসকগোদাগাড়ীর দ্বীপ চরের চাষিদের ডিজেলের জন্য নাভিশ্বাস
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ কখন কোথায় লোডশেডিং

আজ কখন কোথায় লোডশেডিং

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের চার বিদ্যুৎ বিতরণ কোম্পানি কোন এলাকায় কখন লোডশেডিং তার সম্ভাব্য তালিকা তৈরি শুরু করেছে।

নির্দেশ মোতাবেক শুক্রবার লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)। একইসঙ্গে তালিকা দিতে শুরু করেছে ওজোপাডিকো এবং নেসকো।

ডেসকোর লোডশেডিংয়ের সূচি

ডিপিডিসির লোডশেডিংয়ের সূচি

ওজোপাডিকোর লোডশেডিংয়ের সূচি

নেসকোর লোডশেডিংয়ের সূচি

মহামারির মধ্যে ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি আমদানি কমিয়ে দেয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এ অবস্থা মোকাবিলায় বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকা এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে।

দেশে ১৮ জুলাই থেকেই স্থগিত করা হয়েছে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এ ছাড়া এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রল পাম্প। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮ জুলাই আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের এই সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনকে কমিয়ে যাতে আমাদের খরচ কম হয়, যেটা সহনশীল হয় সেই পর্যায়ে নিয়ে আসা এবং ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘গ্রাহকদের আগে থেকে লোডশেডিং এর সময়সূচি জানানো হবে। যানবাহনে যাতে তেল কম ব্যবহার হয় সে পদক্ষেপও নেয়া হবে’।

এদিকে, জ্বালানি সঙ্কটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২০ জুলাই) লোডশেডিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদেরকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অবহিত করতে বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031