IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> নতুন বৈশ্বিক বাজার খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নতুন বৈশ্বিক বাজার খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগ্রহ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত এবং বাংলাদেশী পণ্যের জন্যে নতুন বৈশ্বিক বাজার অন্বেষণে একটি উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবনে রপ্তানি বিষয়ক ১১তম বৈঠকে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে পদেক্ষপ নিতে হবে।

প্রধানমন্ত্রী রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় বাজারকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি এসব পণ্যের জন্যে নতুন নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে চাহিদা বাড়ায় বাংলাদেশী পণ্যের জন্যে নতুন বাজার খোঁজার সুযোগ বিশ্বব্যাপী তৈরি হয়েছে। আমাদেরকে এসব বাজার ধরতে হবে।’

এছাড়া ২০২৪ সাল নাগাদ মেয়াদ শেষ হতে যাওয়া বিদ্যমান রপ্তানি নীতিমালার সংশোধন, পরিবর্তন ও উন্নয়ন করে আরও চার কিংবা পাঁচ বছরের জন্যে নতুন রপ্তানি নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

সরকার প্রধান বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুদ্ধের নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে যেসব চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হতে পারে তা বিশ্লেষণ করে নতুন রপ্তানি নীতি গ্রহণ করা উচিত। (বাসস)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930