IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ

বাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাঘা উপজেলায় দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পালানোর অভিযোগ উঠেছে ইসরাত জাহান রিহা (২৪) নামে এক গৃহবধূর বিরুদ্ধে।

রিহা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি রুস্তমপুর গ্রামে। উজ্জ্বল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

উজ্জ্বলের ভাই সাজেদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (২৪ জুলাই) বাঘা থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গৃহবধূ রিহা ৬ বছরের মেয়ে উম্মে আছিয়া ও ৩ বছরের ছেলে আবু ওবায়দাকে নিয়ে বাড়ি থেকে চলে যান। তিনি সঙ্গে করে এসএসি থেকে ডিগ্রির সনদ, জন্মনিবন্ধন ও প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছেন।

স্বামীর পরিবারের অভিযোগ, বিয়ের আগেও রিহা একবার এভাবে চলে গিয়েছিলেন। এ বিষয়ে জানতে রিহার মুঠোফোনের দুইটি নম্বরে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বাঘা থানার (ওসি) সেরাজুল হক জানান, একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের উদ্ধারের অভিযান চলছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ