IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে ১০শ্রেনীর স্কুল পড়ুয়া যুবতি (১৮) কে ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগ ওঠেছে। ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রীকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রীর বান্ধবিসহ ৩জনকে আসামী করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করলে থানাপুলিশ রাতেই মামলার প্রধান আসামী জাহিদ মোল্লা (২০) কে গ্রেফতার করেছে। গ্রেফতার জাহিদ মোল্লা উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের জামাল মোল্লার ছেলে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ জাহিদ মোল্লাসহ কয়েকজন ওই যুবতির এক বান্ধবীর বাড়ীতে যায়। এর পর ওই বান্ধবীর মাধ্যমে যুবতিকে বান্ধবির বাড়ীতে ডেকে নেয়। এর পর ওই বান্ধবির শয়ন ঘরে যুবতিকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়া হয়। পরে জাহিদ মোল্লা যুবতিকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এসময় যুবতি জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়। এঘটনাটি যুবতির পরিবারে জানালে পরিবারের লোকজন এসে তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এঘটনায় যুবতির বড় ভাই বাদী হয়ে শনিবার রাতে বান্ধবিসহ ৩জনকে আসামী করে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামী জাহিদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই প্রধান আসামী জাহিদকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,ধর্ষনের শিকার যুবতি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930