IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সেপ্টেম্বরে খুলে দেয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে’

‘সেপ্টেম্বরে খুলে দেয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে’

ধূমকেতু নিউজ ডেস্ক : সেপ্টেম্বরেই চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গোটা প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৬৩ দশমিক ২০ শতাংশ। এরমধ্যে হয়রত শাহজালাল বিমান বন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত কাজ শেষ হয়েছে ৯৭ শতাংশ।

৮ হাজার ৯শ’ ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্বিক কাজের অগ্রগতি ৬৩ দশমিক দুই শূন্য শতাংশ। কাজ সম্পন্ন হবে তিন ধাপে। প্রথম ধাপের কাজ এরইমধ্যে প্রায় শেষ।

শনিবার সকালে প্রকল্পের কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।KSRM

পরে মন্ত্রী জানান, আগামি সেপ্টেম্বরে বিমান বন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের ভৌত কাজের প্রথম ধাপে ১৪৮২টি পাইল, ৩২৬টি পাইল ক্যাপ, ৩২৫টি কলাম, ৩২৫টি ক্রস বিম, ৩ হাজার ৪৮টি আই গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৩ হাজার ৪৮টি আই গার্ডার এবং ৩২৮টি ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এই ভৌত কাজের অগ্রগতি ৯৭.২৮ শতাংশ।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এই এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।

মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। র‌্যাম্পসহ এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক সাত তিন কিলোমিটার। এক্সপ্রেসওয়েটি চালু হলে বিমান বন্দর থেকে চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত যানজটমুক্ত হবে বলে জানান মন্ত্রী।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিন চাকার যান ও মোটরসাইকেল চলাচল করতে পারবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news