IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা
Home >> টপ নিউজ >> খেলা >> ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ধূমকেতু নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও ঝলক দেখালেন ভিনি। তার জোড়া গোলে স্কটিসদের ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ৮ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার না করে প্রথম ছোঁয়াটাই নড়বড়ে করে ফেলেন ম্যাকেনা।

সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এরপর ম্যাচের ২৫ মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনি। তবে গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোলের দেখা পান ভিনিসিয়ুস। ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ভিনির চতুর্থ গোল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গুমাইরেসের পাস থেকে বল জালে জড়ান ম্যাথুউস কুনহা। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

ম্যাচের ৭৫ মিনিটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন এই সুপারস্টার।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে গ্রুপ ‘সি’-তে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। দুই দলের সমান ৭ পয়েন্ট হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ