IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ড
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ওয়াল্টন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ শে জুন) সকাল ১০ টায় নিয়ামতপুর সদরে অবস্থিত ওয়াল্টন প্লাজার সামনে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাশাপাশি ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখাও এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান। এই উদ্যোগ আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা।

আগত রোগীরা জানান দূরদূরান্ত থেকে এসে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা পেয়েছেন। এতে তারা অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত। অনেকেই বলেন এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে যাবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

স্থানীয়রা জানান,নিয়ামতপুর উপজেলার মানুষ নানান কারণে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হোন। বেসরকারি সংগঠনগুলো এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
আয়োজকরা জানান মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক জনাব মোঃ খায়রুল ইসলাম
বলেন, এই মেডিকেল ক্যাম্পে উপজেলার ১০০ এর অধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ফ্রি-মেডিক্যাল ক্যাম্প ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ